এক্সপ্লোর

রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব ছাড়লেন স্টিভ স্মিথ, নেতৃত্বে রাহানে

নয়াদিল্লি: বল-বিকৃতিকাণ্ডের জেরে প্রবল সমালোচনার মুখে আইপিএল দল রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্টিভেন স্মিথ। প্রতিযোগিতার ১১তম সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে।

রাজস্থান রয়্যালসের হেড অফ ক্রিকেট জুবিন বারুচা বলেন, স্টিভ বিশ্বাস করেন, বর্তমান পরিস্থিতির বিচারে সবচেয়ে ভাল হয় যদি তিনি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এর ফলে, কোনও প্রকার বাধা আসবে না দলের প্রস্তুতিতে। বারুচা যোগ করেন, স্মিথের সঙ্গে বরাবর যোগাযোগ বজায় রেখেছেন রয়্যালসের মেন্টর শেন ওয়ার্ন।

বল-বিকৃতির দায়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে ইতিমধ্যেই এক টেস্ট নির্বাসিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে ও অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আজীবন নির্বাসিত করতে পারে বলেও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে এই দুই ক্রিকেটারের আইপিএল-এ খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিসিসিআই, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি। বিসিসিআই সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই স্মিথ ও ওয়ার্নারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল বলেন, ‘এখনও পর্যন্ত স্টিভ স্মিথের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই বা রাজস্থান রয়্যালস। এ বিষয়ে আইসিসি সরকারিভাবে কী ঘোষণা করে, সেটার অপেক্ষায় আছি আমরা। আইসিসি কী সাজা দেয়, সেটার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব। স্মিথ রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং অধিনায়ক। তাই ওদের অপেক্ষা করা ন্যায্য।’

স্মিথ ও ওয়ার্নারের বিষয়ে বিসিসিআই-এর অন্য এক কর্তা বলেন, ‘স্মিথ ও ওয়ার্নার আইপিএল-এ মার্কি খেলোয়াড়। একটি ঘটনার জেরে তাঁদের সঙ্গে চুক্তি বাতিল করতে পারি না আমরা। আইসিসি যদি ওদের একটি টেস্টের জন্য নির্বাসিত করে বা তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়, তাহলে কীভাবে আমরা কড়া শাস্তি দিতে পারি? তাছাড়া রাজস্থান রয়্যালস এ বছর আইপিএল-এ ফিরছে। ওদের ব্র্যান্ড ও খেলোয়াড় হিসেবে স্মিথকে দরকার।’

ওয়ার্নারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা। সূত্রের খবর, স্মিথকে যদি অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় রাজস্থান রয়্যালস, তাহলে ওয়ার্নারকেও অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ।

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget