এক্সপ্লোর

হরভজনের মেয়েকে ছেলে বলে ভুল করলেন সৌরভ, সোশ্যাল মিডিয়ায় নির্মল হাসির ঢেউ

কলকাতা: হরভজন সিংহর মেয়েতে ছেলে বলে ভুল করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই অবশ্য সেই ভুল শুধরেও নেন তিনি। কিন্তু এই ভুল ঘিরে সোশ্যাল মিডিয়ায় খানিক নির্মল হাস্যরসের ধারা দেখা গেল। গত সোমবার টিম ইন্ডিয়ার টার্বুনেটর স্বর্ণমন্দিরে স্ত্রী ও কন্যার সঙ্গে তোলা একটি ছবি ট্যুইটারে পোস্ট করেন। ভাজ্জির প্রাক্তন অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। কিন্তু ভাজ্জির ছবিটি তাঁর নজরে পড়ে। ছবিটি সম্পর্কে ৪৫ বছরের সৌরভ লেখেন, ‘বেটা বহোত সুন্দর হ্যায় ভাজ্জি..বহোত প্যায়ার দেনা (ছেলে দারুন সুন্দর ভাজ্জি..অনেক ভালোবাসা দিও)’। সঙ্গে সঙ্গেই সৌরভ বুঝতে পারেন যে, একটু ভুল হয়ে গিয়েছে। সেই ত্রুটি সংশোধন করতে তিনি লেখেন, ‘মাফ করনা, বেটি বহোত সুন্দর হ্যায়..গেটিং ওল্ড ভাজ্জি.. (মাফ করো, তোমার মেয়ে খুব সুন্দর। আসলে বয়স হচ্ছে, ভাজ্জি)’। সৌরভের এই ত্রুটিতে আদৌ কিছু মনে করেননি হরভজন। বরং মেয়েকে আশীর্বাদ করায় ‘দাদা’কে ধন্যবাদ জানিয়ে ভাজ্জি লেখেন..’আশীর্বাদের জন্য ধন্যবাদ, দাদা.. সানার প্রতি আমার ভালোবাসা..আশা করি, খুব শীঘ্রই দেখা হবে তোমার সঙ্গে’। ভাজ্জি ও সৌরভের সোশ্যাল মিডিয়ায় এই চ্যাট দারুন উপভোগ করেছেন অনুগামীরা। তাঁরা বিভিন্ন ধরনের মজার মজার মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, ‘সৌরভ দাদা, ক্ষমার কোনও প্রয়োজনই নেই। কারণ, আজকের দিনে মেয়েরা ছেলের তুলনায় কোনও অংশে কম নয়। আমরা তোমাকে ভালোবাসি দাদা’। আর একজনের ট্যুইট, ‘দাদা, ভাজ্জি পাজি বলতেই পারেন, আমার মেয়ে ছেলেদের চেয়ে কম নয়’। এক মহিলার ট্যুইট, ‘আপনি বুড়ো হচ্ছেন?? কী মজার রসিকতা। মি. ওয়ার্ল্ডের থেকেও হ্যান্ডসাম’।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gambhir on Abhishek: রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর
Rohit Sharma: ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় ক্রিকেটে, গিল, হরমনপ্রীতদের জন্য কী বার্তা দিচ্ছেন রোহিত?
Suryakumar Yadav: ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়কের পরিবারে আসছে নতুন অতিথি, শুভেচ্ছা ক্রিকেটপ্রেমীদের
ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়কের পরিবারে আসছে নতুন অতিথি, শুভেচ্ছা ক্রিকেটপ্রেমীদের
Hardik Pandya: ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!
ফেরারি কিনেছেন হার্দিক! দাম পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়নদের প্রাইজ মানির চেয়েও বেশি!

ভিডিও

Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget