এক্সপ্লোর

যখন সচিনের মুখে নিজের নাম শুনে চোখে জল চলে এসেছিল শ্রীসন্তের

মুম্বই: টেলিভিশন শো বিগ বস-এ অংশগ্রহণ করেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার শ্রীসন্ত। কিন্তু প্রথম একমাস বিগ বসের ঘরে ক্রিকেট নিয়ে সে রকম কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে। কিন্তু অবশেষে ক্রিকেট নিয়ে কথা বললেন তিনি। বিগ বস-এর এপিসোজে শ্রীসন্তকে অনুপ জলোটার সঙ্গে কথা বলতে গিয়ে সচিন তেন্ডুলকরের প্রতি নিজের কৃতজ্ঞতার কথা জানিয়েছেন। টি ২০ এবং একদিনের ক্রিকেটে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শ্রীসন্ত। তিনি এমন একটি ঘটনার কথা জানিয়েছেন, যা অনুরাগীরা এর আগে জানতেন না। শ্রীসন্ত জানিয়েছেন, ২০১১-র বিশ্বকাপ জয়ের পর সচিন তাঁর নাম উল্লেখ করায় তিনি আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন। শ্রীসন্ত বলেছেন, ২০১১-র বিশ্বকাপের ১-২ বছর পর একটি সাক্ষাত্কার চলছিল। সাক্ষাতকারগ্রহণকারী সমস্ত খেলোয়াড়দের নাম উল্লেখ করেন।কিন্তু তাঁর নাম উল্লেখ করেননি। সাক্ষাত্কারের একেবারে শেষ পর্বে সচিন শ্রীসন্তের নাম উল্লেখ করেন। তিনি বলেছেন, দলে শ্রীসন্তও ছিল, ও দারুণ খেলেছিল। সচিনের মুখে এই প্রশংসা পেয়ে তাঁর চোখে জল চলে এসেছিল বলে জানিয়েছেন শ্রীসন্ত। উল্লেখ্য, ৩৫ বছরের এই ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিসিআই। ২০১৩-র আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীসন্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চহ্বানকে গ্রেফতার করা হয়েছিল। গত বছর কেরল হাইকোর্ট শ্রীসন্তের ওপর আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। কিন্তু পরে হাইকোর্টের একটি বেঞ্চ এই নিষেধাজ্ঞা বহাল রাখে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Ticket: কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
কবে থেকে শুরু আইপিএলের টিকিট বিক্রি? কোথায় পাওয়া যাবে? দাম কত হতে পারে?
Ravinder Singh Death: মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget