এক্সপ্লোর

Asia Cup: বিরাটের সেঞ্চুরি, চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, এক ঝলকে এবারের এশিয়া কাপ

Asia Cup 2022: ২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট সেঞ্চুরি। এরপর থেকে ১০২১ দিনের লম্বা সময় কোনও সেঞ্চুরি ছিল না। শেষ পর্যন্ত জ্বলে উঠল কিং কোহলির ব্যাট।কি

দুবাই: শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা ছিল সদ্য শেষ হয়ে যাওয়া এশিয়া কাপ। কিন্তু সে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির জন্য পরবর্তীতে তা বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে করা হয়। গতকাল ফাইনালে পাকিস্তানকে (Pakistan Cricket) হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা (Srilanka Cricket)। আবার এই টুর্নামেন্টেই আন্তর্জাতিক ক্রিকেটের (International Cricket) মঞ্চে প্রায় ১০২১ দিন পর শতরানের মুখ দেখেছেন বিরাট কোহলি (Virat Kohli)। নজর কেড়েছেন পাক তরুণ পেসার নাসিম শাহ। এক নজরে দেখে নেওয়া যাক এবারের এশিয়া কাপ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কী কী পেল-

বিরাট কোহলির শতরান

২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট সেঞ্চুরি। এরপর থেকে ১০২১ দিনের লম্বা সময় কোনও সেঞ্চুরি ছিল না। শেষ পর্যন্ত জ্বলে উঠল কিং কোহলির ব্যাট। এশিয়া কাপে দল ফাইনালে পৌঁছতে না পারলেও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে অপরাজিত শতরান হাঁকিয়েছেন তিনি। ১২২ রানের ঝোড়ো ইনিংস সেদিন খেলেছিলেন বিরাট। এশিয়া কাপে এবার ৯২ গড়ে মোট ২৭৬ রান করেছেন। 

চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

টুর্নামেন্টের শুরুতেই আফগানিস্তানের বিরুদ্ধে হার। ক্রিকেট পণ্ডিতরা সুপার ফোরের দাবিদার হিসেবেই ধরেনি শ্রীলঙ্কাকে। কিন্তু দাসুন শনাকার দল সবাইকে ভুল প্রমাণ করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছে। আর চূড়ান্ত বিশৃঙ্খলায় জর্জরিত দেশবাসীর মুখে হাসি ফোটালেন দাসুন শনাকারা। বিধ্বস্ত রোজনামচায় ফিরল সাময়িক স্বস্তি। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া সেরার মুকুট ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। ফেভারিট হিসাবে ফাইনালে নামলেও বাবর আজমদের জন্য বরাদ্দ রইল শুধুই হতাশা। শ্রীলঙ্কার ১৭০/৬ তাড়া করতে নেমে ১৪৭ রানে অল আউট পাকিস্তান।

দুরন্ত নাসিম শাহ

এশিয়া কাপের শুরুতেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। কিন্তু তাঁর অভাব একেবারেই টের পেতে দেননি তরুণ পেসার নাসিম শাহ। টি-টোয়েন্টি অভিষেকে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স। ১৯ বছরের এই তরুণ পেসার ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে ২টো ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন 

আফগানদের উত্থান

সুপার ফোরে পৌঁছে আফগানিস্তান দল স্বপ্ন দেখা শুরু করেছিল তাঁরা ফাইনাল খেলবে। কিন্তু একটি ওভার তাদের সেই স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেয়। কিন্তু এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে মাত্র ১০৫ রানে অল আউট করে দিয়েছিল আফগানরা। রান তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারে ম্যাচ জিতে যায় মহম্মদ নবির দল। ২০১৭ সালে টেস্ট দল হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকেই আফগানিস্তান ক্রিকেট প্রতিনিয়ত উন্নতি করে চলেছে। বাংলাদেশকে হারিয়েছে তারা। পাকিস্তানকে কঠিন লড়াইয়ের মধ্য়ে ফেলেছিলেন রশিদরা। 

আরও পড়ুন: শনাকাদের পাশে দাঁড়িয়ে শ্রীলঙ্কার জাতীয় পতাকা হাতে ছবি তুললেন গম্ভীর

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget