এক্সপ্লোর

ডিআরএস-বিতর্কে বিরাটের দাবি ‘রাবিশ’, বইয়ে স্মিথ

নয়াদিল্লি: এ বছরের মার্চে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের বিতর্কিত ঘটনা নিয়ে নিজের বইয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে আক্রমণ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ‘দ্য জার্নি’-তে তিনি লিখেছেন, ডিআরএস বিতর্কে কোহলির দাবি ‘রাবিশ’। এই সিরিজ শেষ হওয়ার পরে ভারত অধিনায়কের ব্যবহার এখনও তাঁর কাছে রহস্য। বেঙ্গালুরু টেস্টে ডিআরএস-এর আবেদন জানানোর আগে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে বিতর্কে জড়ান স্মিথ। তাঁর বিরুদ্ধে ড্রেসিংরুম থেকে সাহায্য নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে স্মিথকে আক্রমণ করেন কোহলি। ধর্মশালা টেস্টের পর তিনি বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আর তিনি বন্ধু মনে করেন না। স্মিথ অবশ্য দাবি করেন, ডিআরএস-এর ঘটনার সময় তাঁর মাথা কাজ করছিল না। বইয়ে এই ঘটনা সম্পর্কে স্মিথ লিখেছেন, ‘আমি অনেক পরে বুঝতে পারি, কোন ঘটনা নিয়ে আলোচনা চলছে। কোহলি ম্যাচের পর দাবি করে, ম্যাচ চলাকালীন দু’বার আমরা বাইরে থেকে সাহায্য নিয়েছিলাম। আমি যতদূর জানি, আমরা কোনওদিনই ড্রেসিংরুমের সাহায্য নিইনি। ও যদিও বলেছে, আগের ঘটনা আম্পায়ারদের গোচরে এনেছে, আমি নির্দিষ্টভাবে বলতে পারি, ম্যাচ রেফারি ক্রিস ব্রড বা আম্পায়াররা আমাদের বলেননি, কোনও নিয়ম লঙ্ঘন করেছি।’ কোহলি সম্পর্কে স্মিথ আরও বলেছেন, ‘আমার মতোই বিরাটও লড়াই ভালবাসে। আমার মনে হয়, ও নিজের মতো করে সিরিজের তাপমাত্রা বাড়িয়ে দেয়, যাতে নিজের সেরাটা বার করতে পারে। আমি জানি না ও কী বলতে চাইছিল। তবে আমরা দল হিসেবে কোনও সময়ই বাইরে থেকে বার্তা নেওয়ার কৌশল নিয়ে আলোচনা করিনি। এ বিষয়ে আইসিসি কিছু বলেনি। বিরাট কোনওদিনই বিস্তারিতভাবে বলেনি, ও কোন ঘটনা সম্পর্কে কথা বলছিল। আইপিএল-এর সময় আমাদের যেটুকু কথা হয়েছিল, তাতে ওর ব্যবহার বন্ধুত্বপূর্ণই ছিল। আমার মনে হয়েছিল, ওর যে খারাপ লাগা ছিল, সেটা উধাও হয়ে গিয়েছিল। ওর ব্যবহার আমার কাছে এখনও রহস্য।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget