এক্সপ্লোর

ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স, কাঁধে চোট, দুটি ম্যাচ খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন স্টেইন

আরসিবি-র চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা জানিয়েছেন, কাঁধের ব্যথার জন্য স্টেইনকে পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। কাঁধের এই সমস্যার জন্য চলতি আইপিএলে দলের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না স্টেইন।

বেঙ্গালুরু:  কয়েকদিন আগে চলতি আইপিএলের মাঝপথে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। কিন্তু মাত্র দুটি ম্যাচের পর কাঁধের সমস্যার জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। নাথন কোল্টার-নাইল চোট পাওয়ায়  তাঁর জায়গায় রয়্যাল ব্রিগেডে যোগ দেন স্টেইন।  গত বুধবার কাঁধের ব্যথার জন্য কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ডাগ আউটে বসেন তিনি। আরসিবি-র চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা জানিয়েছেন, কাঁধের ব্যথার জন্য স্টেইনকে পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। কাঁধের এই সমস্যার জন্য চলতি আইপিএলে দলের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না স্টেইন। চোট আঘাতের সমস্যা পিছু ছাড়ে না স্টেইনকে। তিনি প্রায় দুই বছর পর আইপিএলে খেলতে এসেছিলেন। আর কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ের ক্ষেত্রে বল হাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। দুটি ম্যাচ চার উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর উপস্থিতি  দলকে সাহায্য করেছিল বলে জানিয়েছেন আরসিবি চেয়ারম্যান। সামনেই বিশ্বকাপ। তার আগে চোট নিয়ে খেলার মতো ঝুঁকি নিতে চাননি স্টেইন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৬-তে কাঁধে চোট পেয়েছিলেন। ওই চোটের জন্য দু বছর খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget