এক্সপ্লোর

আমিরশাহিতে সিরিজ বন্ধ করুক পাকিস্তান, দাবি মহম্মদ ইউসুফের

করাচি: অবিলম্বে সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের ‘হোম সিরিজ’ বন্ধ করার দাবি জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ ইউসুফ। তাঁর মতে, আবু ধাবি, শারজা ও দুবাইয়ের ফ্ল্যাট ও লো বাউন্সি পিচে ক্রমাগত খেলার ফলে পাকিস্তানের ক্রিকেটারদের টেকনিক ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনই আমিরশাহিতে খেলা বন্ধ না করলে আরও ক্ষতি হবে। নিরপেক্ষ কেন্দ্র হিসেবে বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে বেছে নেওয়া যেতে পারে।   টি-২০ ক্রিকেট নিয়ে মাতামাতিও পছন্দ নয় ইউসুফের। তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিয়ে বলেছেন, টি-২০ ক্রিকেটের উপর নিয়ন্ত্রন আনতে না পারলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের মতো শুধু টি-২০ ও একদিনের আন্তর্জাতিকে দক্ষ দল হয়ে যেতে পারে পাকিস্তান। তাঁদের পক্ষে টেস্টে ভাল খেলা সম্ভব হবে না।   ভারতের উদাহরণ টেনে ইউসুফ বলেছেন, আইপিএল-এর মতো বড়মাপের টি-২০ প্রতিযোগিতা আয়োজন করার পরেও প্রথম শ্রেণির ক্রিকেটের পারফরম্যান্স দেখেই জাতীয় দলে খেলোয়াড় বাছাই করা করে ভারত। শুরু থেকেই প্রতিভা অন্বেষণ এবং তরুণ ক্রিকেটারদের টেকনিক উন্নত করার উপর জোর দেওয়া হয়। সেই কারণেই আইপিএল-এ যে তরুণরা খেলছে, তাদেরও টেকনিক খুব ভাল।   প্রাক্তন পাক অধিনায়ক আরও বলেছেন, আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ভাল খেলেছিলেন তরুণ অলরাউন্ডার সরফরাজ খান। কিন্তু তারপরেও আরসিবি অধিনায়ক বিরাট কোহলি তাঁকে ইংল্যান্ডে গিয়ে আসল ক্রিকেট খেলে ব্যাটিং দক্ষতা উন্নত করার পরামর্শ দিয়েছেন।   ইউসুফের মতে, পাকিস্তানকেও ভারতের মতো করে দল বেছে নিতে হবে। টি-২০ ক্রিকেটের পারফরম্যান্স দেখলে হবে না। টেস্ট ক্রিকেটের উপর জোর দিতে হবে। আমিরশাহিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টে পাকিস্তানের ব্যাটসম্যানরা ৯টি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু চলতি ইংল্যান্ড সফরে প্রথম দুটি টেস্টে মাত্র একজন শতরান করতে পেরেছেন। তা-ও ইংল্যান্ডের পিচে এবার তেমন স্যুইং বা পেস নেই। তাই ঘরোয়া ক্রিকেটে যে ব্যাটসম্যানদের ভাল টেকনিক দেখা যাচ্ছে, তাদেরই জাতীয় দলে নিতে হবে। তবেই পাকিস্তানি ক্রিকেটের উন্নতি হবে।

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget