এক্সপ্লোর

৫০০ তম টেস্ট উইকেট স্টুয়ার্ট ব্রডের, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ সিরিজ জয় ইংল্যান্ডের

ওল্ড ট্রাফোর্ডে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানে হারাল ইংল্যান্ড। আর এই জয়ের পথেই ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড তাঁর ৫০০ তম টেস্ট উইকেট দখল করলেন। ম্যাচে ৬৭ রানে ১০ উইকেট নিয়ে ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়লেন ব্রড।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানে হারাল ইংল্যান্ড। আর এই জয়ের পথেই ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড তাঁর ৫০০ তম টেস্ট উইকেট দখল করলেন। ম্যাচে ৬৭ রানে ১০ উইকেট নিয়ে ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়লেন ব্রড। ম্যাঞ্চেস্টারে বৃষ্টি বিঘ্নিত টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ১২৯ রানে অল আউট হয়ে যায়। সেইসঙ্গে কোভিড-১৯ অতিমারির প্রাদুর্ভাবের পর প্রথম টেস্ট সিরিজ ২-১ জিতে নিল আয়োজক দেশ। এরপরই ইংল্যান্ড আগামী সপ্তাহ থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে। জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে রবিবারই ব্রডের দাপটে জোড়া উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষে তাদের রান ছিল ২ উইকেটে ১০।
সোমবারের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। মঙ্গলবার ব্রড ওয়েস্ট ইন্ডিজকে প্রতিরোধ গড়ে তোলার কোনও সুযোগই দেননি। ১৯ রানে ক্রেগ ব্রেথওয়েটকে এলবিডব্লু আউট করে দেন তিনি। ৩৪ বছরের ব্রড ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের শেষ চার উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ প্রথম তিন উইকেট হারায় ব্রডের বোলিংয়েই। আর এভাবেই দাপটের সঙ্গে সপ্তম টেস্ট ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান ব্রড। তিন বছর আগে লর্ডসে ব্রেথওয়েটই ছিলেন ইংল্যান্ডের পেসার জেমস আন্ডারসনের ৫০০ তম টেস্ট উইকেট। মঙ্গলবার ব্রডের সঙ্গে বোলিং ওপেন করেন আন্ডারসন। কিন্তু ক্যারিবিয়ান শিবিরে ধাক্কা দেন ক্রিস ওকস। ৫০ রানে ৫ উইকেট নেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR: এই প্রথম ব্যাটিংয়ের সেভাবে সুযোগ পেলাম, আশা ছিল দলকে জেতাতে পারব: মণীশ
এই প্রথম ব্যাটিংয়ের সেভাবে সুযোগ পেলাম, আশা ছিল দলকে জেতাতে পারব: মণীশ
IPL 2026: মুম্বইকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল কেকেআর, কোথায় দাঁড়িয়ে কোন দল?
মুম্বইকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল কেকেআর, কোথায় দাঁড়িয়ে কোন দল?
KKR vs MI Live Score: মুম্বইকে হারিয়ে মধুর প্রতিশোধ, ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে রইল কেকেআর
মুম্বইকে হারিয়ে মধুর প্রতিশোধ, ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে রইল কেকেআর
KKR vs MI Match Highlights: ইডেনে মুম্বইকে দুরমুশ করে প্লে অফের দৌড়ে বেঁচে রইল কেকেআর, প্রশ্ন তবু ঝুঁকি না নেওয়া নিয়ে
ইডেনে মুম্বইকে দুরমুশ করে প্লে অফের দৌড়ে বেঁচে রইল কেকেআর, প্রশ্ন তবু ঝুঁকি না নেওয়া নিয়ে

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ২ | 'অন্নপূর্ণা'য় নতুন আবেদন অনলাইনে, ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Embed widget