এক্সপ্লোর

সান-স্ট্রাইকে ম্যাচ ব্যাহত: ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের আরও দৃঢ় হতে বললেন নেপিয়ারের মেয়র

নেপিয়ার: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলতি সিরিজের প্রথম একদিনের ম্যাচ গতকাল বিকেলের পড়ন্ত রোদের জন্য আধ ঘন্টার জন্য ব্যাহত হয়। অস্তগামী সূর্যের আলো খেলোয়াড়দের চোখে এলে পড়ায় খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। ব্যবহার করা হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিও। খারাপ ক্রিকেটে এই ঘটনাকে বলা হয়, সান-স্ট্রাইক। সচরাচর খারাপ আলো বা বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে।কিন্তু এভাবে রোদের জন্য খেলা বন্ধ থাকার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে নজিরবিহীন। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন নেপিয়ারের মেয়র বিল ডাল্টন। তিনি বললেন, একটু-আধটু সূর্যের আলো চোখে লাগার বিষয়টি মানিয়ে নিতে ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের যথেষ্ট দৃঢ় হওয়া দরকার। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, একই ঘটনা ভারতে ঘটলে কি ক্রিকেটাররা মাঠ ছাড়তেন। নেপিয়ারের মেয়র বলেছেন, ওঁরা সবাই স্পোর্টসম্যান। আউট ডোর গেম খেলেন তাঁরা। চোখে একটু আধটু রোদ লাগা তো খেলারই অঙ্গ। তাঁদের আরও শক্তপোক্ত হওয়া প্রয়োজন। ওই ঘটনা তাঁকে আশ্চর্য করেছে বলেও জানিয়েছেন মেয়র। নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র রিচার্ড বুক বলেছেন, দেখার ক্ষেত্রে সমস্যার তাত্ক্ষণিক সমাধান ছিল না। বিষয়টি নিয়ে কথা বলতে হবে এবং পর্যালোচনা করে দেখতে হবে। গতকালের ম্যাচে ভারত ৮ উইকেটে জিতেছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও ম্যাচ ব্যাহত হওয়ার ঘটনা সম্পর্কে বলেছেন, এ ধরনের অভিজ্ঞতা তাঁর আগে কখনও হয়নি। তিনি বলেছেন, ২০১৪ সালের সফরে চোখে সূর্য পড়ায় একটি ম্যাচে আউট হয়ে গিয়েছিলাম আমি। তখনও এই নিয়ম চালু হয়নি। মধ্যাহ্নভোজের পর খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন আম্পায়ার শন জর্জ। পুরো ঘটনাটি নিয়ে রসিকতার ছলে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, কী আর করা যাবে! সূর্যকেও সরানো কঠিন, গ্র্যান্ড স্ট্যান্ডকেও সরানো কঠিন। তাই কিছুক্ষণ বসতে হল। ইংল্যান্ডের মাঠে রোদের জন্য কয়েকবার খেলা বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তবে সেগুলি আন্তর্জাতিক কোনওটিই আন্তর্জাতিক ম্যাচে নয়। ১৯৮০-তে মুম্বইতে ভারত ও ইংল্যান্ড টেস্ট একদিন এগিয়ে আনা হয়েছিল সূর্যগ্রহণের কারণে। সূর্যের কিরণ এড়াতে সাধারণত ক্রিকেট পিচের অবস্থান উত্তর-দক্ষিণে হয়। কিন্তু ম্যাকলিন পার্কের পিচ পূর্ব-পশ্চিমে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget