এক্সপ্লোর

মুখ্য নির্বাচক দলের সঙ্গে থাকলে ভালো হয়, বললেন গাওস্কর

লন্ডন: ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুটি ম্যাচে হেরে ২-০ তে পিছিয়ে রয়েছে ভারত। সিরিজ জয়ের লড়াইতে টিকে থাকতে হলে ট্রেন্টব্রিজে আগামী টেস্টে জিততেই হবে ভারতকে। স্বাভাবিকভাবেই অধিনায়ক কোহলি ও টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত চাপের মুখে। এই চাপের কথা মাথায় রেখে আগামী ম্যাচে প্রথম একাদশ বাছাইয়ে যাতে কোনও ক্রুটি না হয়, তা নিশ্চিত করতে বোর্ডের উচিত নির্বাচক কমিটির প্রধানকে ইংল্যান্ডে পাঠানো। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। লর্ডসে দ্বিতীয় টেস্টে হারের পর কোহলি প্রথম একাদশ বাছাইয়ে ভুল হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন। এরপর অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট সমালোচনার মুখে পড়ে। এই প্রসঙ্গেই টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যান বলেছেন, আমি জানি চলতি সফরে দলের সঙ্গে কয়েকজন নির্বাচক (সরনদীপ সিংহ ও দেবাং গাঁধী) রয়েছেন। কিন্তু বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যানকে পাঠানো উচিত।টিম ম্যানেজমেন্টের নির্বাচক কমিটির প্রধানের সঙ্গে মিলে প্রথম একাদশ বাছাই করা উচিত। এতে অধিনায়কের ওপর চাপ কিছুটা কমবে। কেননা, মনে রাখা উচিত যে, নটিংহ্যামে আগামী টেস্ট ম্যাচই সিরিজ নির্নায়ক হয়ে উঠতে পারে। গাওস্কর মনে করছেন, বিদেশের মাটিতে গত পাঁচটির মধ্যে চারটি টেস্টেই হারের কারণে কোহলির ওপর চাপ এখন খুবই বেশি পড়েছে।তিনি বলেছেন, অধিনায়ক রান করছেন। এরপরও দল ভালো খেলতে পারছে না। এতে অধিনায়কের ওপর অতিরিক্ত চাপ পড়ে যায়। এর ওপর প্রত্যেক ম্যাচের জন্য তাঁকে প্রথম একাদশ বাছাই করতে হয়, সেক্ষেত্রে চাপ আরও বাড়ে। গাওস্কর বলেছেন, গত পাঁচ টেস্টে প্রথম একাদশ বাছাই ভুল প্রমাণিত হয়েছে। চার টেস্ট হেরে শুধুমাত্র জোহানেসবার্গেই জিততে পেরেছে ভারত। এজন্য কোহলির ইংল্যান্ডে প্রধান নির্বাচককে প্রয়োজন। কেননা, অনেকক্ষেত্রেই প্রথম একাদশ বাছাই নিয়ে নির্বাচকের সঙ্গে কথা বলতে হয়। কেননা, দল বাছাই করেন নির্বাচকরা। তাই টিম ম্যানেজমেন্টের সঙ্গে নির্বাচকদের আলোচনা হলে ভালো হয়।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget