এক্সপ্লোর

Rohit Sharma: ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়লেন রোহিত, ভাইরাল হল ছবি

T20 World Cup: রোহিত শর্মা কাঁদছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারের ধাক্কা সামলাতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। রোহিতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।

অ্যাডিলেড: ম্যাচ তখন সবে শেষ হয়েছে। অ্যাডিলেড ওভাল জুড়ে ইংরেজ ক্রিকেটারদের বিজয়োৎসব। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় আচমকা ধরা পড়ল তাঁর মুখ। ড্রেসিংরুমের বাইরের ব্যালকনিতে বসে। ফ্লাডলাইটের আলো পড়ছে শরীরে। কিন্তু রোহিত শর্মার মুখ দেখা যাচ্ছে না। টুপির নীচে হাত দিয়ে মুখ ঢেকেছেন ভারত অধিনায়ক। কৃত্রিম আলোও তাঁর মনের আঁধার কাটাতে পারছে না।

রোহিত শর্মা (Rohit Sharma) কাঁদছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারের ধাক্কা সামলাতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। রোহিতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।

যদিও, সমালোচনা থেকে রেহাই পাননি রোহিত। বরং বলা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এত সাফল্য থাকা ক্যাপ্টেন কেন জাতীয় দলের অধিনায়ক হিসাবে কেন বারবার ব্যর্থ হচ্ছেন। নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার দাবিও উঠতে থাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ৪ ওভার বাকি থাকতে ভারতকে একপেশেভাবে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। যে পরাজয়ের পর মানসিকভাবে বিধ্বস্ত রোহিত। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কড়া কিছু প্রশ্নের জবাব দিতে হল রোহিতকে। আর আত্মসমীক্ষায় বসে বোলারদের কাঠগড়ায় তুললেন রোহিত। বললেন, 'আমার মনে হয় শেষ দিকে তবু ভাল ব্যাটিং হয়েছে আর আমরা ওই স্কোর বোর্ডে তুলতে পেরেছিলাম। কিন্তু বল হাতে একেবারেই ভাল করতে পারিনি। অবশ্যই এটা সেরকম উইকেট ছিল না যেখানে একটা দল ওই লক্ষ্য ১৬-১৭ ওভারে তুলে দেবে। তবে হ্যাঁ, এরকম হয়। যেমন বললাম, বল হাতে আমরা কিছুই করতে পারিনি।'

রোহিতের মতে, ভারতীয় বোলাররা ইংরেজ ব্যাটারদের শট খেলার অনেক জায়গা দিয়েছেন। রোহিত বলেছেন, 'প্রথম ওভারে ভুবির বল অল্প স্যুইং করেছে কিন্তু তা সঠিক জায়গায় পড়েনি। আমরা রান আটকে রাখতে চেয়েছিলাম। জায়গা দিতে চাইনি। অ্যাডিলেড খুব ভালভাবে চিনি। জানি এই মাঠে কোথায় রান ওঠে। উইকেটের দুই পাশে রান আটকানো নিয়ে খুব সতর্ক ছিলাম। ব্যাটসম্যান ভাল শট খেললে আলাদা ব্যাপার। কিন্তু আমরা খুব হাতাশাজনক পারফর্ম করেছি।'

আরও পড়ুন: রোহিত-কোহলিদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় এখনও আসেনি, বলছেন দ্রাবিড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget