এক্সপ্লোর

Pak vs Namibia: টানা ৪ ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান

Pakistan in Semifinals: টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য দেখাচ্ছে পাকিস্তানকে। একদিকে যখন ভারতের সেমিফাইনাল ভাগ্য সরু সুতোয় ঝুলছে, তখন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসাবে শেষ চারে পাকিস্তান।

আবু ধাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য দেখাচ্ছে পাকিস্তানকে। একদিকে যখন ভারতের সেমিফাইনাল ভাগ্য সরু সুতোয় ঝুলছে, তখন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসাবে শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলল পাকিস্তান। মঙ্গলবার নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে দিল পাকিস্তান। সেই সঙ্গে টানা চার ম্যাচ জিতে নিল। চার ম্যাচের শেষে গ্রুপ ১-এ পাকিস্তানের পয়েন্ট দাঁড়াল ৮। বাবর আজম ও তাঁর সতীর্থরা যে ফর্মে রয়েছেন, তাতে খুব বড় কোনও অঘটন না ঘটলে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে খেলবে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ব্যাট হাতে বাবর আজমের সোনার দৌড় চলছে। মঙ্গলবার আবু ধাবিতে নামিবিয়ার বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন পাক অধিনায়ক। ৪৯ বলে ৭০ রান করে আউট হলেন বাবর। ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন আর এক ওপেনার মহম্মদ রিজওয়ানও। শেষ পর্যন্ত ৫০ বলে ৭৯ রানে অপরাজিত রইলেন তিনি। চার নম্বরে নেমে ১৬ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন মহম্মদ হাফিজ। প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ২ উইকেটে ১৮৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৪/৫ স্কোরে আটকে গেল নামিবিয়া। ডেভিড ওয়েইজ ৩১ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন। ৩৭ বলে ৪০ রান করেন ক্রেগ উইলিয়ামস। পাকিস্তানের বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন হাসান আলি, ইমাদ ওয়াসিম, হ্যারিস রউফ ও সাদাব খান।

এদিকে, ধর্ম নিয়ে আক্রান্ত হওয়ায় ভারতীয় দলের পেসার মহম্মদ শামির (Mohammed Shami) পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যার জেরে ভারত অধিনায়কের দিকেও ধেয়ে এসেছে আক্রমণ। এমনকী, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে কোহলির ৯ মাসের কন্যা সন্তানকে! বিরাটের পাশে দাঁড়ালেন রাহুল গাঁধী। ওয়েনাডের কংগ্রেস সাংসদ ট্যুইট করে বিরাটের পাশে থাকার বার্তা দিয়েছেন।

নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার হতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বাদ যাননি অধিনায়ক বিরাট কোহলিও। রীতিমতো ট্রোলিং চলছে ক্যাপ্টেন কোহলিকে ঘিরে। তবে তারই মধ্যে দুর্বিষহ অভিজ্ঞতা হল বিরাট কোহলির। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারার পর ধর্ম নিয়ে আক্রান্ত হতে হয়েছিল মহম্মদ শামিকে। তারপরই সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন বিরাট। নিউজিল্যান্ড ম্যাচের আগে কোহলি বলেছিলেন, 'আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা সবচেয়ে নৃশংস কাজ। কোনও পরিস্থিতি নিয়ে সাবরই ব্যক্তিগত মত থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনওদিন কারও সঙ্গে ধর্ম নিয়ে বিভেদ করার কথা ভাবতেও পারিনি। কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা খুব ব্যক্তিগত আর পবিত্র বিষয়।'

কোহলির সেই মন্তব্যের জেরে এবার আক্রান্ত হতে হল তাঁর ৯ মাসের কন্যাসন্তান ভামিকাকে। সোশ্যাল মিডিয়ায় ভামিকাকে দেওয়া হল ধর্ষণের হুমকি! যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। একটি ট্যুইটার হ্যান্ডল থেকে কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরে সেই হ্যান্ডলটি অবশ্য ডিলিট করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাহুল গাঁধী ট্যুইট করেন, 'প্রিয় বিরাট, এই মানুষগুলো হিংসায় পরিপূর্ণ কারণ ওরা কারও ভালবাসা পায় না। ওদের ক্ষমা করে দাও। দলকে রক্ষা করো'। রাহুলের সেই ট্যুইট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget