এক্সপ্লোর

Taipei Open: তাইপে ওপেনে কোয়ার্টার ফাইনালেই শেষ প্রণয়ের দৌড়

HS Prannoy: বিশ্বের ১৬ নম্বর শাটলার অ্যাঙ্গাসের বিরুদ্ধে ২১-১৯, ২১-৮ স্কোরলাইনে পরাজিত হন প্রণয়।

তাইপে: এইচএস প্রণয় (HS Prannoy) তাইপে ওপেনের (Taipei Open) শেষ আটে উঠে খেতাব জয়ের আশা জাগিয়েছিলেন। তবে খেতাব জয় হল না। হংকংয়ের এনজি কা লং অ্যাঙ্গাসের বিরুদ্ধে পরাজিত হলেন প্রণয়। তাঁর পরাজয়ের সঙ্গে সঙ্গেই তাইপে ওপেনে ভারতীয়দের চ্যালেঞ্জও শেষ হয়ে গেল। বিশের নয় নম্বর প্রণয় ব়্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে থাকা অ্যাঙ্গাসের বিরুদ্ধে স্ট্রেট গেমে পরাজিত হন। ম্যাচের স্কোরলাইন ২১-১৯, ২১-৮।

ভারতের আশা শেষ

প্রথম গেমে প্রণয় কিন্তু ভালই লড়াই করেছিলেন। শুরুতেই তিনি ৫-২ এগিয়ে গিয়েছিলেন। তবে অ্যাঙ্গাস লড়াই করে স্কোরলাইন ৫-৫ করেন। দুই শাটলারই হাড্ডাহাড্ডি লড়াই করেন। প্রথম গেমের একেবারে শেষের দিকে স্কোরলাইন ১৯-১৯ হয়ে যায়। সেই স্থান থেকে হংকংয়ের শাটলার টানা দুই পয়েন্ট জিতে প্রথম গেম নিজেদের নামে করে নেয়। দ্বিতীয় গেমে প্রণয় কার্যত লড়াই করতে পারেননি। শুরুতেই পিছিয়ে পড়েন তিনি। তারপর আর কোনওভাবেই তাঁর পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি। ৩৮ মিনিটেই ম্যাচ শেষ হয়ে যায়।

এটি এই দুই তারকার ১২তম সাক্ষাৎ ছিল। এই নিয়ে অ্যাঙ্গাসের বিরুদ্ধে ষষ্ঠবার পরাজিত হলেন প্রণয়। এই ম্যাচে পরাজিত হলেও, মে মাসেই মালয়েশিয়া মাস্টার্সে, দুই তারকার গত সাক্ষাতে প্রণয় অ্যাঙ্গাসকে ২১-১৮, ২১-১৬ স্কোরলাইনে পরাজিত করেন। তবে এবার আর হল না। 

কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং

ইন্দোনেশিয়া ওপেন জিতে ইতিহাস গড়েছেন চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy)। প্রথম ভারতীয় হিসাবে সুপার ১০০০ জিতেছেন ভারতীয় শাটলাররা। এবার তাঁর সুফলও পেলেন সাত্ত্বিক ও চিরাগ। সদ্য প্রকাশিত ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে কেরিয়ার সেরা তিন নম্বরে উঠে এলেন ভারতীয় তারকা জুটি।

ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করে ভারতীয় তারকা জুটি। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতীয় তারকারা ফাইনালে ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে জেতে।  এই টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০ জেতার পাশাপাশি সাত্ত্বিক ও চিরাগ সুপার ১০০, সুপার ৩০০, সুপার ৫০০ ও সুপার ৭৫০ও জিতে ইতিহাস গড়েছেন। গোটা বছর জুড়েই দুর্দান্ত ফর্মে রয়েছেন সাত্ত্বিক-চিরাগ। এ বছরেই ভারতীয় তারকারা দু'টি ওয়ার্ল্ড ট্যুর খেতাব, স্যুইস ওপেন এবং ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। এই দুরন্ত ফর্মই তাঁদের ব়্যাঙ্কিংয়ে তিনে উঠতে সাহায্য করল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Wimbledon 2026: উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
FIFA World Cup 2026: ৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
IND vs ENG T20 Live: শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের
শেষ টি-টোয়েন্টিতেও লজ্জার হার ভারতের

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget