এক্সপ্লোর

ধোনি সুপারস্টার,ঈর্ষাণ্বিতরা ওর পতন দেখতে চায়, সমালোচনার জবাবে শাস্ত্রী

কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনির পতন দেখার অপেক্ষায় বসে রয়েছেন কিছু ঈর্ষাণ্বিত লোকজন। তাঁরা চান ধোনির কয়েকটি খারাপ দিন আসুক। কারণ তাঁরা ধোনির আন্তর্জাতিক কেরিয়ার খতম হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়িয়ে কোচ বলেছেন, ধোনি আদ্যন্ত টিমম্যান। একটি সাক্ষাত্কারে বলেছেন, ‘মনে হচ্ছে, আশেপাশে অনেক ঈর্ষান্বিত লোকজন ঘোরাফেরা করছে। যারা শুধু ধোনির  পতনই দেখতে চায়। এরা অপেক্ষায় আছে, কবে ধোনির দু’টো-একটা খারাপ দিন যাবে।’ উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর ভিভিএস লক্ষ্মণ ও অজিত আগরকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা বলেন, টি ২০ দলে আর ধোনিকে খেলানোর মানে হয় না। তাঁর জায়গায় তরুণ কাউকে সুযোগ দেওয়া উচিত। ধোনির এ ধরনের সমালোচনায় আগেই ক্ষোভ ব্যক্ত করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এবার কোচ বলেছেন, ভারতীয় দল জানে ধোনির মূল্য কী। মাহির সমালোচনায় দলের মনোভাবে কোনও ফারাক পড়বে না। শাস্ত্রী বলেছেন, এ ধরনের সমালোচনার আমার কাছে কোনও মূল্য নেই। আমরা ভালোমতোই জানি, দলে ধোনির অবস্থান ঠিক কোথায়। ও আদ্যন্ত টিমম্যান। ও দুর্দান্ত নেতা এবং এখন একজন টিমম্যানও। দলে ধোনির ভূমিকা নিয়ে প্রাক্তন ক্রিকেটার ও সমালোচকদের প্রশ্ন তোলা নিয়ে শাস্ত্রী বলেছেন, ‘কিছুদিন আগেও আমি টিভি-তে বসেছি। আমাকেও প্রশ্ন করা হতো, । শো চালাতে  ওই প্রশ্নের উত্তরও দিতে হত!’ শাস্ত্রী বলেছেন, ‘মহেন্দ্র সিংহ ধোনি সুপারস্টার। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরাদের এক জন। ধোনি কিংবদন্তি। টেলিভিশন শো-তে আলোচনার জন্য তাই দারুণ একটা টপিক।’ সমালোচকদের বক্তব্যের জবাবে শাস্ত্রী বলেছেন, ‘গত এক বছরে ধোনির একদিনের ক্রিকেটে গড় ৬৫। ও শ্রীলঙ্কায় ও দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।এত তাড়াতাড়ি এ সব ভুলে গেলে চলবে না’।

সেরা শিরোনাম

Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Vaibhav Sooryavanshi: 'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Gurnoor Brar: জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, এবার ভারতীয় এ দলের জার্সিতে বিধ্বংসী স্পেল গুরনূর ব্রারের
জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, এবার ভারতীয় এ দলের জার্সিতে বিধ্বংসী স্পেল গুরনূর ব্রারের

ভিডিও

Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?
Baruipur Incident: বারুইপুরে তুলকালাম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ | ABP Ananda Live
Chokh Bhanga Chota: কে 'আসল' তৃণমূল? কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল? জবাব তলব কমিশনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget