এক্সপ্লোর

নতুন চুক্তিতে ভারতীয় দলের হেড কোচ শাস্ত্রীর বেতন বাড়ছে অনেকটাই

ভারতীয় দলের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীর চুক্তির পুনর্নবীকরণ হয়েছে। সেইসঙ্গে বার্ষিক পারিশ্রমিকও এক লাফে অনেকটাই বেড়েছে বলে খবর সূত্রের। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী, তাঁর বেতন প্রায় ২০ শতাংশ বেড়েছে বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লি: ভারতীয় দলের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীর চুক্তির পুনর্নবীকরণ হয়েছে। সেইসঙ্গে বার্ষিক পারিশ্রমিকও এক লাফে অনেকটাই বেড়েছে বলে খবর সূত্রের। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী, তাঁর বেতন প্রায় ২০ শতাংশ বেড়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে তাঁর বার্ষিক বেতনের পরিমাণ প্রায় সাড়ে নয় কোটি থেকে ১০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এর আগে ৫৭ বছরের শাস্ত্রীর বেতনের পরিমাণ ছিল প্রায় ৮ কোটি টাকা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাপোর্ট স্টাফদেরও বেতন বাড়ছে। বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের বেতন বেড়ে হতে পারে সাড়ে তিন কোটি টাকা। অন্যদিকে, নবনিযুক্ত ব্যাটিং কোচের বার্ষিক বেতনের পরিমাণ আড়াই থেকে তিন কোটি টাকার মতো। বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি) ২০২১-র ২৪ নভেম্বর পর্যন্ত রবি শাস্ত্রীকে হেড কোচ হিসবে পুনরায় নিয়োগ করেছে। শাস্ত্রী বলেছিলেন যে, তাঁর মেয়াদ পর্বের শেষে বর্তমান কাঠামোর মসৃণ একটা রূপান্তর দেখতে চান। তিনি বলেছেন, এই দলের প্রতি আমার যে বিশ্বাস রয়েছে, সেজন্য আমি এখানে এসেছি। সেই বিশ্বাস হল যে, এই দলের যে ঐতিহ্য রয়েছে, তা খুব কম দলের আছে। আর তা করার চেষ্টা ও অনুকরণ করবে। এটাই আকাঙ্খা। আমরা সেই পথেই রয়েছি। উন্নতির সুযোগ সবসময়ই রয়েছে এবং তরুণরা দলে এসেছে, তাই অদূর ভবিষ্যতে দুর্দান্ত সময় আসার ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। পরবর্তী দুই বছরে মসৃণ রূপান্তর ঘটবে। সংক্ষিপ্ত ফরম্যাটে ও টেস্টে আরও অনেক তরুণ উঠে আসবে। আমার মেয়াদ শেষ হওয়ার আগে আরও তিন-চারজন বোলারকে চিহ্নিত করতে হবে। দারুণ একটা অবস্থায় দলকে রেখে মেয়াদ শেষ করাটাই আমার লক্ষ্য।

সেরা শিরোনাম

Pietersen On Sooryavanshi: 'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
Women's Big Bash League: আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget