এক্সপ্লোর

Australia vs India: অস্ট্রেলিয়া সফরে রোহিত-বিরাটের না থাকা ভারতীয় দলে প্রভাব ফেলবে, মন্তব্য স্মিথের

India in Australia 2020: হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে রোহিতের। অন্যদিকে, অ্যাডিলেডে প্রথম দিন-রাতের টেস্টের পরেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট।

অ্যাডিলেড: অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভারতীয় দল যদি অধিনায়ক বিরাট কোহলি ও দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মাকে না পায়, তাহলে বড় ফাঁক তৈরি হবে। এমনই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে রোহিতের। তিনি সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না। টেস্ট সিরিজেও ভারতীয় দল তাঁকে পাবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে, অ্যাডিলেডে প্রথম দিন-রাতের টেস্টের পরেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট। এই দুই ক্রিকেটার না খেললে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল। এ প্রসঙ্গে স্মিথের বক্তব্য, ‘সীমিত ওভারের ক্রিকেটে রোহিত দুর্দান্ত খেলোয়াড়। টপ অর্ডারে বছরের পর বছর ধরে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ও সেটা প্রমাণ করে দিয়েছে। তাই ও না থাকলে ব্যাটিং অর্ডারে ফাঁক তৈরি হবেই। তবে আমার মনে হয়, ভারতীয় দলে আরও অনেক ভাল ব্যাটসম্যান উঠে আসছে। আইপিএল-এ ময়ঙ্ক অগ্রবাল, কে এল রাহুলদের পারফরম্যান্সেই সেটা দেখা গিয়েছে।’ বিরাটের না থাকা সম্পর্কে স্মিথ বলেছেন, ‘রোহিতের মতোই টেস্টে বিরাটের না থাকার প্রভাব পড়বে। বিরাট অসাধারণ ব্যাটসম্যান। সব ফর্ম্যাটেই দীর্ঘদিন ধরে ও ভাল পারফরম্যান্স দেখিয়ে আসছে। তবে ভারতীয় দলে আরও কয়েকজন ভাল ব্যাটসম্যান আছে, যারা বিরাটের অভাব পূরণ করে দিতে পারে।’ শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজ। এরপর দু’দল তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে। এরই ফাঁকে দু’টি অনুশীলন ম্যাচও খেলবে ভারতীয় দল। টেস্ট সিরিজ শুরু ১৭ ডিসেম্বর থেকে। চারটি টেস্ট খেলবে দু’দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া | ABP Ananda Live
Dilip Ghosh |
Baruipur Case:বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি। ৮দিনের পুলিশ হেফাজত
Gobardanga News: গোবরডাঙা পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের। ABP Ananda Live
TMC 21st July : মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে হবে 'ঋতব্রত তৃণমূলের' একুশে জুলাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget