এক্সপ্লোর

Badminton News: ব্যাডমিন্টন খেলার ফাঁকে কোর্টেই লুটিয়ে পড়ে মৃত্যু

Hyderabad: পরিবার সূত্রে খবর, শ্যাম যাদব নামের ওই ব্যক্তি অফিস থেকে ফেরার পর প্রত্যেক দিনই ব্যাডমিন্টন খেলতেন।

হায়দরাবাদ: ব্যাডমিন্টন (Badminton) খেলার ফাঁকে কোর্টেই লুটিয়ে পড়লেন এক ব্যক্তি। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করলেন। গোটা ঘটনায় খেলার ময়দানে শোকের ছায়া।

হায়দরাবাদের (Hyderabad) লালাপেট-এর এক স্টেডিয়ামের ব্যাডমিন্টন কোর্টে খেলার ফাঁকেই লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, শ্বাস নিতে পারছিলেন না ওই ব্য়ক্তি। প্রবলভাবে হাঁফাচ্ছিলেন। পরে ৩৮ বছরের ওই ব্যক্তির মৃত্য হয়। পরিবার সূত্রে খবর, শ্যাম যাদব নামের ওই ব্যক্তি অফিস থেকে ফেরার পর প্রত্যেক দিনই ব্যাডমিন্টন খেলতেন। মঙ্গলবারও তিনি অফিস থেকে ফিরে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন। সেখানেই খেলার মাঝে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে তৎক্ষনাৎ গাঁধী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা  তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

এই মাঠে ওয়ান ডে-তে সচিন তেন্ডুলকরের ডাবল সেঞ্চুরি রয়েছে। সেই গ্বালিয়রে ইরানি ট্রফির (Irani Trophy) প্রথম দিন ব্যাটসম্যানদের রমরমা। ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়সবাল (Yashasvi Jaiswal)। সেঞ্চুরি করলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। গতবারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনই চালকের আসনে অবশিষ্ট ভারত। প্রথম দিনের শেষে অবশিষ্ট ভারত প্রথমে ব্যাট করে তুলেছে ৩৮১/৩। বড় স্কোরের পথে তারা।

গ্বালিয়রে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অবশিষ্ট ভারতের অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল। তবে ব্যাট হাতে রান পাননি ময়ঙ্ক। তিনিই ইনিংস ওপেন করতে নেমেছিলেন। ১১ বলে মাত্র ২ রান করে আবেশ খানের বলে ফিরে যান তিনি। মাত্র ৭ রানে প্রথম উইকেট হারায় অবশিষ্ট ভারত। আর সেখান থেকেই প্রত্যাঘাত অভিমন্যু ঈশ্বরণ ও যশস্বীর। বাংলার ক্রিকেটার অভিমন্যু রঞ্জি ট্রফির ফাইনালে রান পাননি। ইরানি ট্রফিতে তিনি সুদে আসলে যেন সেই আক্ষেপ মিটিয়ে নিলেন। ২৪০ বলে ১৫৪ রানের ইনিংস খেলেন তিনি। যশস্বী ডাবল সেঞ্চুরি করেন। মুম্বইয়ের ক্রিকেটার ২৫৯ বলে ২১৩ রান করেন। দ্বিতীয় উইকেটে ৩৭১ রান যোগ করেন অভিমন্যু যশস্বী। ৭/১ থেকে অবশিষ্ট ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ৩৭৮ রানে।

তবে দিনের শেষ লগ্নে যশস্বীকে বোল্ড করে দেন আবেশ। আর রান আউট হয়ে যান অভিমন্যু। ৩৭৮ রানের মাথায় পরপর দু উইকেট পড়ে। আপাতত ক্রিজে রয়েছেন সৌরভ কুমার ও বাবা ইন্দ্রজিৎ।

আরও পড়ুন: কবে ফিরছেন মাঠে? কীভাবে চলছে ফেরার প্রস্তুতি? নিজমুখেই জানালেন ঋষভ পন্থ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget