এক্সপ্লোর

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুধু আমার সঙ্গে এবি-র লড়াই নয়, বললেন বিরাট

কেপ টাউন: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে একসঙ্গে খেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। তাঁর প্রতি বিরাটের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজকে কেন এই দুই ক্রিকেটারের লড়াই হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেটা বুঝতে পারছেন না ভারতের অধিনায়ক। তিনি বলেছেন, ‘এমন নয় যে শুধু দুই ক্রিকেটার এই সিরিজে খেলছে। এবি আমার দারুণ বন্ধু। ও যেভাবে খেলে, তাতে আমি সবসময় শ্রদ্ধা করি। মানুষ হিসেবেও আমি ওকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা যখন একে অপরের বিরুদ্ধে খেলি, তখন সীমা ছাড়িয়ে যাই না। আমরা সেরকম না।’ বিরাট আরও বলেছেন, ‘এমন নয় যে আমরা শুধু এবি-কে আউট করতে চাইব বা বিপক্ষ আমাকে, পূজারাকে বা রাহানেকে আউট করতে চাইবে। অন্য ব্যাটসম্যানদের ক্ষেত্রেও একইরকম মনোভাব থাকবে বলেই মনে হয়। সব ব্যাটসম্যানই দলের জয়ে অবদান রাখতে চাইবে। দল হিসেবে না খেলতে পারলে সিরিজ জেতার সুযোগ পাওয়া যাবে না। কয়েকজনকে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে। তারপর একজন বা দু’জন ভাল খেললে ঠিক আছে।’ ভারতীয় দল এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরতে পারেনি। এবারের সম্ভাবনা প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘আমরা দল হিসেবে সবাই ক্ষুধার্ত। সবাই পারফর্ম করার সুযোগ চায়। এটা অত্যন্ত উত্তেজক বিষয়। বিপক্ষ দল সম্পর্কে কিছু বলতে পারব না। কারণ, এবি আমাদের বিরুদ্ধে খেলার পর আর বেশি টেস্ট ম্যাচ খেলেনি। ও অনেকদিন পরে আবার টেস্ট খেলছে। কিন্তু মাঠের বাইরে থেকে যতই উত্তেজনা তৈরি করার চেষ্টা হোক না কেন, যে দল বেশি সময় ধরে একসঙ্গে ভাল খেলতে পারবে, তাদেরই সিরিজ জয়ের সুযোগ বেশি থাকবে।’

সেরা শিরোনাম

Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া

ভিডিও

Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget