এক্সপ্লোর

Thomas Cup Final 2022: শ্রীকান্ত, প্রণয়ের অসাধারণ লড়াই, ডেনমার্ককে হারিয়ে প্রথমবার টমাস কাপের ফাইনালে ভারত

Badminton News: চলতি টমাস ও উবের কাপে অসাধারণ পারফরম্যান্স ভারতের পুরুষ ও মহিলা শাটলারদের। টমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠে ইতিহাস গড়ল ভারত।

ব্যাঙ্কক: পুরুষদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা (Mens Badminton Competition) টমাস কাপে (Thomas Cup) ইতিহাস গড়লেন কিদম্বী শ্রীকান্ত (Kidambi Srikanth), এইচ এস প্রণয়রা (HS Prannoy)। রুদ্ধশ্বাস লড়াইয়ে ডেনমার্ককে (Denmark) ৩-২ ফলে হারিয়ে প্রথমবার টমাস কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। এই প্রতিযোগিতার ৭৩ বছরে প্রথমবার খেতাব জয়ের হাতছানি ভারতের সামনে।

ভারতীয় শাটলারদের দুর্দান্ত লড়াই

পিছিয়ে পড়েও দুর্দান্ত লড়াই করে একসময় ২-১ এগিয়ে যান ভারতের শাটলাররা। কিন্তু দ্বিতীয় ডাবলসে ভারত হেরে যাওয়ায় টাই ২-২ হয়ে যায়। তৃতীয় তথা শেষ সিঙ্গলস জিতে ভারতকে ফাইনালে নিয়ে যান এইচ এস প্রণয়।

এদিন প্রথম সিঙ্গলসে হেরে যান ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। তাঁর লড়াই ছিল ড্যানিশ শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে। স্ট্রেট গেমে হেরে যান লক্ষ্য। ডেনমার্কের শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ২১-১৩।

০-১ পিছিয়ে পড়ে প্রথম ডাবলস খেলতে নামেন সাত্বিক রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। তাঁদের প্রতিপক্ষ ছিলেন কিম অ্যাস্ট্রাপ ও ম্যাথিয়াস ক্রিশ্চিয়ানসেন। দুর্দান্ত লড়াই করে ম্যাচ জিতে নিয়ে দলকে সমতায় ফেরান সাত্বিক-চিরাগ। তাঁদের পক্ষে ম্যাচের ফল ২১-১৮, ২১-২৩, ২২-২০।

কিদম্বী শ্রীকান্তের জয়

এরপর দ্বিতীয় সিঙ্গলসে নামেন শ্রীকান্ত। তাঁর প্রতিপক্ষ ছিলেন আন্দ্রে অ্যান্টনসেন। মাথা ঠান্ডা রেখে ম্যাচ জিতে নেন ভারতের তারকা শাটলার। তাঁর পক্ষে খেলার ফল ২১-১৮, ১২-২১, ২১-১৫। এর ফলে ২-১ এগিয়ে যায় ভারত।

দ্বিতীয় ডাবলস জিতলেই ভারতের টমাস কাপের ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যেত। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যান কৃষ্ণপ্রসাদ গর্গ ও বিষ্ণুবর্ধন গৌড়। তাঁদের হারিয়ে দেন আন্দ্রেস স্কারাপ রামুসেন ও ফ্রেডেরিক সোগার্ড। স্ট্রেট গেমে ম্যাচ জিতে সমতা ফেরায় ড্যানিশ জুটি। তাঁদের পক্ষে ম্যাচের ফল ২১-১৪, ২১-১৩।

এইচ এস প্রণয়ের জয়

তৃতীয় তথা শেষ সিঙ্গলস নির্ণায়ক হয়ে দাঁড়ায়। ভারতের হয়ে এই সিঙ্গলস ম্যাচ খেলতে নামেন প্রণয়। তাঁর প্রতিপক্ষ ছিলেন রাসমাস গেমকে। প্রথম গেম হেরে পিছিয়ে পড়েন প্রণয়। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পরের দু’টি গেম জিতে ম্যাচ জিতে ভারতকে ফাইনালে তোলেন প্রণয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget