এক্সপ্লোর

PV Sindhu Enters Semi Final: টোকিও অলিম্পিক্সে ইয়ামাগুচিকে হারিয়ে সেমিতে সিন্ধু

টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। সেমিতে ওঠার পথে তিনি হারিয়ে দিলেন জাপানের ইয়ামাগুচিকে। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৩, ২২-২০

টোকিও: টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। সেমিতে ওঠার পথে তিনি হারিয়ে দিলেন জাপানের আকানে ইয়ামাগুচিকে। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৩, ২২-২০। এবার একটা ম্যাচেও কোনও গেমে এখনও পর্যন্ত হারেননি সিন্ধু। রিও অলিম্পিক্সের রুপোজয়ী শাটলার এবার প্রথম থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন। এদিনও খেলার প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে এগােচ্ছিলেন সিন্ধু। এদিন মোট ৫৬মিনিটের লড়াই হল ২ জনের মধ্যে। 

দ্বিতীয় গেমে একটা সময় সিন্ধু ১৪-৮ ব্যবধানে এগিয়ে ছিল। সেখান থেকেই ইয়ামাগুচি দুর্দান্ত লড়াই করে ফিরে আসেন। কিন্তু ম্যাচে শেষ হাসি হাসতে পারেননি তিনি। পদক তালিকায় সিন্ধু যেখানে ৬ নম্বরে, সেখানে ইয়ামাগুচি রয়েছেন ৪ নম্বরে। কিন্তু এদিন ক্রমতালিকা কোনও কাজেই এল না। ম্যাচে জয় ছিনিয়ে নিলেন সিন্ধু। 

এর আগে গতকালই ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী মিয়া ব্লিচফেডেল্টের বিরুদ্ধে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে জয় পেয়েছিলেন সিন্ধু। এদিন ম্যাচের প্রথম থেকেই যদিন কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল সিন্ধুকে। বেশ ভালই টেক্কা দিয়েছিলেন ড্যানিশ প্রতিদ্বন্দ্বী। কিন্তু যত ম্যাচ এগােয় ততই ছন্দ ফিরতে থাকেন সিন্ধু। প্রায় একাধিপত্য বজায় রেখে দুর্দান্ত ভাবে ম্যাচ নিজের দখলে নিয়ে এসেছিলেন এই হায়দরাবাদি শাটলার। প্রথম গেমে একবার সিন্ধু এগিয়ে যাচ্ছিলেন তো একবার ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী। কিন্তু শেষ পর্যন্ত ২১-১৫ ব্যবধানে জিতে নেন। এরপরের গেমেও লড়াই কড়া হয়। কিন্তু শেষ হাসি হাসেন রিওতে রুপোজয়ী শাটলারই। 

এর আগে মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছিলেন পিভি সিন্ধু।  সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন হংকংয়ের নান ই চেয়ুং। প্রথম ম্যাচ মাত্র ২৯ মিনিটে জিতে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ফেভারিট হিসেবেই নেমেছিলেন ভারতীয় শাটলার। সেদিনও স্ট্রেট গেমে জয় পেয়েছিলেন সিন্ধু। খেলার ফল ছিল সিন্ধুর পক্ষে ২১-৯, ২১-১৬।

টোকিও অলিম্পিক্সে আসার আগে থেকেই সিন্ধুকে নিয়ে পদকের আশা রয়েছে। সেই ধারাবাহিকতা প্রথম ম্যাচ থেকে দেখিয়ে এসেছেন এই ভারতীয় শাটলার। 

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget