এক্সপ্লোর

কোহলি, রাহুলকে আরও সময় দেওয়া উচিত, মত কপিলের

নয়ডা: ভারতের টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ কপিলদেব। তাঁর মতে, কোহলিকে আরও সময় দেওয়া উচিত। তাঁর নেতৃত্ব নিয়ে পর্যালোচনা করার সময় এখনও আসেনি। কোহলির মতোই ভারতীয় দলের তরুণ ওপেনার লোকেশ রাহুলকেও সময় দিতে চাইছেন কপিল। তাঁর মতে, রাহুল একজন প্রতিভাবান ব্যাটসম্যান। তিনি নিশ্চয়ই খেলতে খেলতে আরও পরিণত হবেন। তিনি ব্যাটসম্যান হিসেবে কেমন, এত তাড়াতাড়ি সেই বিচার করা উচিত নয়। টেস্ট দলের অধিনায়ক কোহলি একদিনের আন্তর্জাতিকে ভারতের সহ-অধিনায়ক। ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই তিনি অসাধারণ খেলছেন। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন কোহলি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে দ্বিশতরান করেছেন ভারত অধিনায়ক। তাঁর দলের তরুণ ওপেনার রাহুলও সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করছেন। টেস্টে তিনটি শতরানের পাশাপাশি একদিনের আন্তর্জাতিকেও অভিষেক ম্যাচেই শতরান করে ফেলেছেন রাহুল। তাঁর চারটি শতরানই বিদেশের মাটিতে। স্বভাবতই বিশেষজ্ঞদের নজর কেড়ে নিয়েছেন কর্ণাটকের এই তরুণ ক্রিকেটার। কপিল অবশ্য আইপিএল বা একটি সিরিজ দেখেই কোহলি ও রাহুলের পারফরম্যান্সের বিচার করতে নারাজ। তিনি অন্তত ১০টি সিরিজ দেখতে চাইছেন। তবে কপিলের মতে, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতো দিকপাল তারকাদের অবসরের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, ভারতের তরুণ প্রজন্মের ক্রিকেটাররা তা পূরণ করে দিয়েছেন। কোহলি, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটাররা বাড়তি দায়িত্ব নিচ্ছেন। এর ফলেই ভারতীয় ক্রিকেট এগিয়ে চলেছে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
Belgium vs Senegal: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget