এক্সপ্লোর

ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াডে ফিরলেন ট্রেন্ট বোল্ট, ডাক পেলেন জেমেইসন

চোট সারিয়ে নিউজিল্যান্ড দলে প্রত্যাবর্তন ট্রেন্ট বোল্টের। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্টে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ১৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই অভিজ্ঞ পেসারকে। আগামী ২১ ফেব্রুয়ারি শুরু সিরিজের প্রথম টেস্ট।

নয়াদিল্লি: চোট সারিয়ে নিউজিল্যান্ড দলে প্রত্যাবর্তন ট্রেন্ট বোল্টের। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্টে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ১৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই অভিজ্ঞ পেসারকে। আগামী ২১ ফেব্রুয়ারি শুরু সিরিজের প্রথম টেস্ট। বোল্ট দলে ফেরায় কিউই বোলিং অ্যাকাকে শক্তি বাড়বে। চোটের জন্য তিনি ভারতের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজে খেলতে পারেননি। একইসঙ্গে ছয় ফুট আট ইঞ্চি লম্বা কাইল জেমেইসনও টেস্ট স্কোয়াডে প্রথবার ডাক পেলেন। মেন ইন ব্লু ব্রিগেডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল। এরই সুবাদে পাঁচদিনের ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড দলে ঢুকে পড়লেন জেমেইসন। একমাত্র স্পিনার হিসেবে নিউজিল্যান্ড স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁহাতি বোলার আজাজ পটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ডান হাতে চোট পেয়েছিলেন বোল্ট। হেড কোচ তথা মুখ্য নির্বাচক গ্যারি স্টেড বলেছেন, ট্রেন্টকে দলে ফিরে পাওয়া খুবই ভালো ব্যাপার। বল হাতে ওর দক্ষতা তো রয়েইছে, সেইসঙ্গে ওর অভিজ্ঞতা ও উদ্যম দলকে সাহায্য করবে। স্টেড বলেছেন, ওয়েলিংটনের পিচ এমনতিই ভালো। এ ধরনের সারফেসে কাইল অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারলে তা ফারাক গড়ে দিতে পারে। ইশ সোধির জায়গায় ধারাবাহিকতার কথা মাথায় রেখে মুম্বইজাত পটেলকে নেওয়া হয়েছে। কোচ বলেছেন, বিদেশে ও নিউজিল্যান্ডের পরিবেশে ওর রেকর্ড খুব ভালো। নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমেইসন, টম ল্যাথাম, ডারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ পটেল, টিম সাউদি, রস টেলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arjun Tendulkar: সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
IPL Play Off: আইপিএলে সুপার সানডে! প্লে অফে একটা জায়গার জন্য আজ লড়াই তিন দলের, কাদের সামনে কী অঙ্ক?
আইপিএলে সুপার সানডে! প্লে অফে একটা জায়গার জন্য আজ লড়াই তিন দলের, কাদের সামনে কী অঙ্ক?
Kolkata Knight Riders: চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
Mahela on Rohit-Bumrah fitness: MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget