এক্সপ্লোর

U 19 WC: যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স, হরিয়ানার রঞ্জি স্কোয়াডে কি নিশান্ত, দীনেশ

U 19 WC: ফাইনালে জয়ের অন্যতম কারিগর ছিলেন নিশান্ত সিন্ধু। অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এবার আসন্ন রঞ্জি ট্রফিতে হরিয়ানা দলে ঢুকে যেতে পারেন এই তরুণ লোয়ার অর্ডার ব্য়াটার। 

নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় দল। ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশ ধূলের দল। ফাইনালে জয়ের অন্যতম কারিগর ছিলেন নিশান্ত সিন্ধু। অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এবার আসন্ন রঞ্জি ট্রফিতে হরিয়ানা দলে ঢুকে যেতে পারেন এই তরুণ লোয়ার অর্ডার ব্য়াটার। তার সঙ্গে হরিয়ানার রঞ্জি স্কোয়াডে ঢুকে যেতে পারেন দীনেশ বানাও।

যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহতকের ১৭ বছরের নিশান্ত গুরুত্বপূর্ণ অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। সেখানে পারফরম্যান্সের পরই নিশান্ত বলেছিলেন, ''সিনিয়র রাজ্য দলে সুযোগ পাওয়ার বিষয়টিও আমার মাথায় রয়েছে। আমি আশাবাদী ছিলাম যে যুব বিশ্বকাপে ভাল পারফর্ম করতে পারলে রাজ্য দলেও সুযোগ চলে আসতে পারে।'' নিশান্ত ফাইনালে ৫৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছিলেন। ১৯০ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জিতে যায় ভারতীয় দল। ছক্কা হাঁকিয়ে ম্যাচের যবনিকা টানেন দীনেশ বানা।

২০০০, ২০০৮,২০১২, ২০১৮ সালের পর ফের ২০২২। এই নিয়ে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ফাইনালে টসে জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। রাজ বাওয়া ও রবি কুমারের দুরন্ত বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেননি ইংল্যান্ডের ব্যাটাররা। একটা সময় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। শেষপর্যন্ত ১৮৯ রানেই গুটিয়ে যায় ইনিংস। রাজের ঝুলিতে ৫ উইকেট ও রবি নেন চার উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। দ্বিতীয় বলেই ফিরে যান ছন্দে থাকা অঙ্গক্রিশ রঘুবংশী। পঞ্চম উইকেটে নিশান্ত সিন্ধু এবং রাজ মিলে ৬৭ রানের জুটি গড়ে ভারতের জয়ের ভিত তৈরি করে দেন। ভারতীয় ব্যাটাররা মাথা ঠান্ডা রেখে ম্যাচ বার করে নেন।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে যুব ভারতীয় দল। বোর্ডের পক্ষ থেকে আগেই আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের প্লেয়ারদের জন্য়। সেই মতোই দলের প্রত্যেক প্লেয়ারের জন্য ৪০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওযা হবে আমদাবাদে। এছাড়া সাপোর্ট স্টাফদের প্রত্যেককে ২৫ লক্ষ টাকা করে পুরস্কৃত করা হবে। যুব বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর গায়ানায় হাই কমিশনারের অফিসে গিয়েছিল যুব ভারতীয় দলের সদস্যরা। 

 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget