এক্সপ্লোর

ENG vs HUN: হ্যারি কেনদের উড়িয়ে জয় হাঙ্গেরির, ৯৪ বছরে ঘরের মাঠে সবচেয়ে লজ্জার হার ইংল্য়ান্ডের

UEFA Nations League: গোটা ম্য়াচেই একের পর এক গোল হজম করল থ্রি লায়ন্স। আর সমর্থকদের খোঁচা শুনতে হল প্রতিনিয়ত। আর পাঁচ মাস পরেই বিশ্বকাপের আসর। তার আগে এই হার চিন্তা বাড়াবে ইংল্য়ান্ডের।

ম্যাঞ্চেস্টার: উয়েফা নেশন্স লিগে লজ্জার হার ইংল্য়ান্ডের। ঘরের মাঠে হাঙ্গেরির বিরুদ্ধে ৪-০ গোলে হেরে গেল গ্যারেথ সাউথগেটের দল। ১৯২৮ সালের পর ঘরের মাঠে এর থেকে বাজে হার আর কখনও হয়নি ইংল্য়ান্ডের। চার বা তার বেশি গোলে শেষবার ইংল্য়ান্ড হেরেছিল ঘরের মাঠে ১৯২৮ সালে। সেবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫-১ গোলে হারতে হয়েছিল তাঁদের। 

গোটা ম্য়াচেই একের পর এক গোল হজম করল থ্রি লায়ন্স। আর সমর্থকদের খোঁচা শুনতে হল প্রতিনিয়ত। আর পাঁচ মাস পরেই বিশ্বকাপের আসর। এই হার কিন্তু চিন্তা বাড়িয়ে দিল ইংল্য়ান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেটেরও। 

এর আগে জার্মানিকে আটকে দিয়েছিল হাঙ্গেরি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ন্যাগি-সালাইরা। গোটা ম্যাচে বল পজিশনের দিক থেকে দেখলে কিন্তু ইংল্যান্ডই এগিয়ে ছিল। ৬৯ শতাংশ বল দখলে রেখে ১০টি শটের ২টি শট গোলমুখি ছিল কেনদের। উল্টোদিকে ৬ বার শট নিয়ে পাঁচবারই অন টার্গেট ছিল হাঙ্গেরির। 

খেলার ১৬ মিনিটের মাথায় হাঙ্গেরির হয়ে প্রথম গোল করেন ফ্রেইবুর্গ উইঙ্গার রোলান্ড সালাই। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান সালাই। সল্ট ন্যাগি ৩-০ স্কোরলাইন করে দেন। হাঙ্গেরির হয়ে শেষ গোল করেন ড্যানিয়েল গ্যাজড্যাগ।

এর আগে ১৯৫৩ সালের ২৫ নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তাদেরই দেশের মাটিতে শেষবার জয় পেয়েছিল হাঙ্গেরি। এরপর ৬৯ বছর পর ফের একবার ব্রিটিশ ভূমিতে জয় ছিনিয়ে নিল হাঙ্গেরি। 

তবে ম্যাচের শেষে হতাশ ইংল্যান্ড কোচ সাউথগেট। তিনি বলেন, ''আমরা ভালো শুরু করেছিলাম। প্রথম গোলটা আমাদের আত্মবিশ্বাসে কিছুটা আঘাত হানে। দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু তাদের দ্বিতীয় গোলটা আমাদের চূর্ণ করে দেয়। আমি একটি তরুণ দল খেলিয়েছি এবং এই দায় আমার। হাঙ্গেরির বিপক্ষে দুই ম্যাচে দলের ভারসাম্য রক্ষা করতে পারিনি।'' উল্লেখ্য, এবারের নেশন্স লিগে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে চারটিতেই হারতে হয়েছে থ্রি লায়ন্সদের।

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget