এক্সপ্লোর

India vs England: কাঁধে চোট, তৃতীয় টেস্টের আগে রুট শিবিরের চিন্তা বাড়ালেন উড

ইংল্যান্ডের এই পেস বোলার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন।  দ্বিতীয় টেস্টে লর্ডসে হারতে হয়েছে বিরাট বাহিনীর বিরুদ্ধে। এবার আরও চাপ বাড়ল ইংল্যান্ডের।

লর্ডস: ঘরের মাঠে প্রথম ২ টেস্টেই ভারতের বিরুদ্ধে নাস্তানাবুদ হতে হয়েছিল। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্টে লর্ডসে হারতে হয়েছে বিরাট বাহিনীর বিরুদ্ধে। এবার আরও চাপ বাড়ল ইংল্যান্ডের। কাঁধে চোট পেয়ে তৃতীয় টেস্টের আগে রুট শিবিরের চাপ বাড়ালেন মার্ক উড। ইংল্যান্ডের এই পেস বোলার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন। 

এরমধ্যেই চলতি সিরিজে অনেক ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে। এবার তৃতীয় টেস্টে উডকে পাওয়া যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড বলেন, 'ওষুধ চলছে উডের। এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আমরা আরও কিছুদিন দেখতে চাইছি। ওঁর সঙ্গে কথা বলেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ওঁ যদি সুস্থ বোধ না করে, তবে ওকে চাপ দেওয়া হবে না।'

এর আগে লর্ডসে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগের দিন বড় ধাক্কা ইংরেজ শিবিরে। চোটের জন্য পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড।

ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানা গিয়েছে, ব্রডের ডান পায়ের কাফ মাসল ছিঁড়ে গিয়েছে। বুধবার তাঁর এমআরআই হয়। সেই রিপোর্টে নিশ্চিত করে জানানো হয় যে, পায়ের কাফ মাসল ছিঁড়ে গিয়েছে ব্রডের। ৩৫ বছর বয়সী ডানহাতি পেসার ব্রডের এই সিরিজেই কেরিয়ারের দেড়শো টেস্ট খেলার কথা ছিল। সেটাও আর সম্ভব হচ্ছে না। পাশাপাশি অ্যান্ডারসনের ফিটনেস নিয়েও সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য লর্ডসে খেলেছিলেন অ্যান্ডারসন। তবে ইংল্য়ান্ড বোলিংকে একদমই ভয়ঙ্কর মনে হয়নি। 

ব্রড ছাড়াও জেফ্রা আর্চার, ক্রিস ওকস চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এছাড়াও বেন স্টোকসও ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন সাময়িক। এই পরিস্থিতিতে উডও  যদি তৃতীয় টেস্টে না থাকেন ইংল্যান্ড শিবিরে, তবে কিন্তু চাপ বাড়বে রুটদের। 

 

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget