এক্সপ্লোর

ওপেনার হিসেবে ব্যর্থ হলে মিডল অর্ডারে পর্যাপ্ত সুযোগ পাবেন হনুমা, আশ্বাস নির্বাচক কমিটির প্রধানের

মেলবোর্ন: স্টপ গ্যাপ  ওপেনার হিসেবে  বক্সিং ডে টেস্টে খেলবেন হনুমা বিহারী। ওপেনে ব্যর্থ হলে তাঁর পছন্দের মিডল অর্ডারে ব্যাট করার পর্যাপ্ত সুযোগ পাবেন হনুমা। এমনই আশ্বাস দিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হতে চলেছে ময়াঙ্ক অগ্রবালের। তাঁর সঙ্গে ওপেন করতে দেখা যাবে হনুমা বিহারীকে। দলের দুই ওপেনার কে এল রাহুল ও মুরলী বিজয়ের ব্যর্থতার কারণেই নতুন ওপেনিং জুটি বেছে নিতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। যদিও হনুমা ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ওপেন করেন না।  এখনও পর্যন্ত দুটি টেস্ট খেলা হনুমাকে ওপেনার হিসেবে নামিয়ে দেওয়াটা যুক্তিসঙ্গত কিনা, এই প্রশ্নের জবাবে প্রসাদ বলেছেন, পরবর্তী দুটি টেস্টে ওপেনার হিসেবে সফল হতে না পারলেও ওকে মিডল অর্ডারে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। অন্ধ্রের হয়ে খুব কাছ থেকে হনুমাকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখেছেন প্রসাদ। তাঁর মতে নতুন কোকাবুরা বল সামাল দেওয়ার দক্ষতা হনুমার রয়েছে। নির্বাচক কমিটির প্রধান বলেছেন, টেকনিকের দিত থেকে হনুমা যথেষ্ট দক্ষ। দলের প্রয়োজনে কয়েকবার চেতেশ্বর পূজারাকেও ওপেন করতে হয়েছে। দলের চাহিদা মতোই ওপেন করবেন হনুমা। এই ভূমিকায় হনুমা সফল হবেন বলেও আশাপ্রকাশ করেছেন প্রসাদ। এমসিজি-তে হনুমার ওপেন করাটা প্রসাদের ১৯৯৯-এর সফরের পুনরাবৃত্তি। ওই সফরে এমসিজি-তে ওপেনারের ভূমিকায় দেখা গিয়েছিল প্রসাদকে। আর ব্রেট লি-র পেস সামলানোটা যে তাঁর পক্ষে সহজ ছিল না, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রসাদ মনে করছেন, হনুমা তাঁর নতুন ভূমিকা সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রসাদ বলেছেন, ১৯৯৯-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনার হিসেবে তিনি যে সুযোগ পেয়েছিলেন, তা কাজে লাগাতে পারেননি। তিনি মনে করেন, এই ভূমিকায় সফল হওয়ার মতো সম্পূর্ণ রসদ রয়েছে হনুমার মধ্যে। প্রসাদ বলেছেন, হনুমার টেকনিক নিয়ে তাঁদের কোনও সংশয়ই নেই। ভারতীয় ক্রিকেট দলে হনুমা লম্বা রেসের ঘোড়া বলেও মন্তব্য করেছেন প্রসাদ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হতে চলেছে ময়াঙ্কের। বর্তমান দুই ওপেনারের খারাপ ফর্মের কারণেই টেস্টে খেলার দরজা খুলে গেল এই তরুণ ওপেনারের সামনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ICC Ranking: ১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget