এক্সপ্লোর

Vijay Hazare Trophy: শাহবাজের অপরাজিত ৮৫, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পুদুচেরির বিরুদ্ধে ডিএলএসে হার বাংলার

Vijay Hazare Trophy: প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ২৬৪ রান তোলে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে যখন ১৩২ রান তুলেছে পুদুচেরি, সেই সময় বৃষ্টি নামে।

তিরুঅনন্তপুরম: প্রথম ম্যাচে জয় দিয়ে বিজয় হাজারে ট্রফিতে (vijay hazare trophy) নিজেদের অভিযান শুরু করেছিল বাংলা (cab)। বঢোদরার (baroda) বিরুদ্ধে ২৭ রানে জয় এসেছিল সেই ম্যাচে। দ্বিতীয় ম্যাচে অবশ্য পুরো ম্যাচ না খেলেই ম্যাচ হেরে যেতে হল সুদীপ চট্টোপাধ্যায়ের (sudip chatterjee) দলকে। পুদুচেরির (Puducherry) বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ২৬৪ রান তোলে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে যখন ১৩২ রান তুলেছে পুদুচেরি, সেই সময় বৃষ্টি নামে। খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত ডিএলএস মেথডে পুদুচেরিকে জয়ী ঘোষণা করা হয়।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলা অধিনায়ক সুদীপ। প্রথম ম্যাচে রান না পাওয়া শ্রীবৎস এদিন ৪৫ রানের ইনিংস খেলেন। সুদীপ নিজে ২৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। তবে বাংলার স্কোরবোর্ডকে আড়াইশোর গণ্ডি পার করে দেওয়ার মূল নায়ক শাহবাজ আহমেদ। ৬০ বলে ঝড়ের গতিতে অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন এই তরুণ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান বোর্ডে তুলে নেয় বাংলা। 

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে প্রথম উইকেট হারায় পুদুচেরি। মুকেশ কুমার প্রথম আঘাত হানেন। এরপর শাহবাজ পুদুচেরির দ্বিতীয় ওপেনারকেও তুলে নেন। তবে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন পবন দেশপাণ্ডে ও পারশ ডোগরা। ৩০ ওভারে ১৩২/২ স্কোর যখন পুদুচেরির তখনই বৃষ্টি নামে। পরিবর্তিত পরিস্থিতিতিতে ডিএলএস মেথডে জয়ের জন্য পুদুচেরির লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩০ ওভারে  ১২৫। যেই স্কোর আগেই অতিক্রম করে যাওয়ায় পুদুচেরিকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়। ৮ রানে ম্যাচ জিতে যায় তারা। 

আরও পড়ুনঃ বিরাটকে অধিনায়কের পদ থেকে ‘সরিয়ে দেওয়া’ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আক্রমণের মুখে বিসিসিআই, সৌরভ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget