এক্সপ্লোর

নিজের বোলিং নিয়ে এতটুকুও আশ্চর্য হননি বিজয় শঙ্কর

“পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বাকাপে অভিষেক করা সত্যি সৌভাগ্যের। অনেক মানুষ এই ম্যাচ দেখেছেন। এমন অভিজ্ঞতা সচরাচর পাওয়া যায় না। আমি চূড়ান্ত উপভোগ করেছি।”

ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া। ভারত বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলা। তার ওপর আবার প্রথম ডেলিভারিতেই উইকেট। রোহিত শর্মার শতরান, রাহুলের ওপেনিং ব্যাটিং, কোহলির বিতর্কিত আউট, কুলদীপের বোলিং এসব নিয়ে আলোচনা হওয়ার পরও কিন্তু নজরে আছেন তামিল ক্রিকেটার বিজয় শঙ্কর। আর তিনি ভীষণ রকম ভাবেই চর্চায় আছেন তাঁর পারফরম্যান্স দিয়ে।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন ডিপার্টমেন্টেই বিজয় শঙ্কর সক্ষম। ব্যাটিং করতে পারবেন যে কোনও জায়গায়। এই তো পাকিস্তান ম্যাচের কথাই ধরে নেওয়া যাক। ব্যাটিং অর্ডারে ছিলিন চারে। অথচ খেললেন ছয়ে। ১৫ বলে ১৫ রানের ইনিংসও খেললেন। আর বোলিং? ভুবনেশ্বর কুমারের চোটের পর ওভার শেষ করতে যখন বল করতে এলেন, প্রথম ডেলিভারিতেই উইকেট। পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক-কে আউট করে ভারতের জন্য ব্রেক থ্রু যেমন এনে দিলেন তেমনই বিশ্বকাপেও নিজের ঝুলি ভরতে শুরু করলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৫ ওভার ২ বল করে ২টি উইকেট তুলে নিয়েছেন বিজয় শঙ্কর। রান দিয়েছেন ২২। ব্যাটে বলে এমন অলরাউন্ড পারফর্ম্যান্স করে এই ভারতীয় অলরাউন্ডার স্বাভাবিকভাবেই খুশি। তিনি বলছেন, “আমি ভাল ব্যাটে করেছি এবং বোলিং আমাকে আরও উপযোগী করে তুলেছে।” একই সঙ্গে তিনি বলছেন, বিশ্বকাপের প্রথম বলে উইকেট পাওয়া তাঁর কাছে ‘সারপ্রাইজ’। তবে নিজের বোলিং নিয়ে একেবারেই অবাক নন তিনি। দলের প্রয়োজনে যেমন ফিনিশার হতে পারবেন তেমনই প্রয়োজনে উইকেটও এনে দিতে পারবেন, এতটাই আত্মবিশ্বাসী বিজয় শঙ্কর।

পাকিস্তান ম্যাচে সুযোগ পেয়ে ভারতীয় দলের এই অলরাউন্ডার বলছেন, “পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বাকাপে অভিষেক করা সত্যি সৌভাগ্যের। অনেক মানুষ এই ম্যাচ দেখেছেন। এমন অভিজ্ঞতা সচরাচর পাওয়া যায় না। আমি চূড়ান্ত উপভোগ করেছি।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget