এক্সপ্লোর

Kohli on WTC: বিশ্বের সেরা টেস্ট দল কারা, ঠিক করতে ৩ ম্যাচের ফাইনাল চান বিরাট

বিশ্বের সেরা টেস্ট দল কারা, একটা ফাইনাল ম্য়াচে তা নির্ধারণ করা যায় না বলে আগেও জানিয়েছিলেন বিরাট কোহলি।

সাউদাম্পটন: বিশ্বের সেরা টেস্ট দল কারা, একটা ফাইনাল ম্য়াচে তা নির্ধারণ করা যায় না বলে আগেও জানিয়েছিলেন বিরাট কোহলি। রোজ় বোল স্টেডিয়ামে নিউজ়িল্যান্ডের কাছে ফাইনালে ৮ উইকেটে হেরে যাওয়ার পর বিরাট জানালেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বেস্ট অফ থ্রি ফাইনাল হওয়া উচিত। তাহলেই বোঝা যেতে পারে প্রকৃত জয়ী কারা।

প্রসঙ্গত, ভারতীয় দল টেস্ট সিরিজ়ে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন ঘটানোর ব্যাপারে নজির তৈরি করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে পিছিয়ে পড়েও কামব্যাক ঘটিয়ে সিরিজ জিতে ফিরেছেন অজিঙ্ক রাহানেরা। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এক ম্যাচের হওয়ায় সেরকম কোনও নাটকীয় প্রত্যাবর্তনের সুযোগ ছিল না।

কোহলি বলেছেন, 'একটা ম্যাচে বিশ্বের সেরা টেস্ট দল বেছে নেওয়ায় আমার সায় নেই। টেস্ট সিরিজ হলে তিন ম্যাচ খেলিয়ে দেখে নেওয়া উচিত কোন দলের প্রত্যাবর্তন ঘটানোর মতো দক্ষতা রয়েছে। অথবা বোঝা যাবে কোনও দল অন্য দলকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সিরিজ় জিতছে কি না। দুদিন চাপের মুখে পারফর্ম করতে না পারলেই তোমরা ভাল টেস্ট দল নও, এই ধারণার সঙ্গে আমি সহমত নই।'

নিউজ়িল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়ের পর ইংল্যান্ডের মাটিতে জো রুটদের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবেন কোহলিরা। ম্যাচের পর কোহলি বলেছেন, 'আমরা আত্মসমীক্ষা করব। সকলের সঙ্গে কথা বলব এবং দেখব দলকে শক্তিশালী করার জন্য কী করা যায়। কোনও গতানুগতিক ধাঁচে পড়তে চাই না। এক বছর অপেক্ষা করতে চাই না। এখন থেকেই পরিকল্পনা তৈরি রাখতে চাই। সাদা বলের ক্রিকেটে (সীমিত ওভারের ক্রিকেট) আমাদের দল দেখলে বুঝতে পারবেন সকলে কতটা আত্মবিশ্বাসী এবং দলে কতটা গভীরতা রয়েছে। টেস্টেও একই জিনিস দরকার। পুণর্মূল্যায়ন করে এবং নতুন করে পরিকল্পনা সাজিয়ে দেখব দলকে ভয়ডরহীন করে তোলার জন্য কী কী করা প্রয়োজন।'

এরপরই কোহলি খুব তাৎপর্যপূর্ণভাবে যোগ করেন, 'পারফর্ম করার সঠিক মানসিকতা সম্পন্ন সঠিক লোকজনকে সুযোগ দেওয়া হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget