এক্সপ্লোর

Virat Kohli: তৃতীয় টেস্টেও কি খেলবেন না বিরাট? বাড়ছে সম্ভাবনা

IND vs ENG, 3rd Test: প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে যে, তৃতীয় টেস্টেও হয়ত দেখা মিলবে না কিং কোহলির। 

মুম্বই: ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার কি তৃতীয় টেস্টেও খেলতে দেখা যাবে না বিরাট কোহলিকে? সূত্র মারফৎ জানা যাচ্ছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টেও হয়ত দেখা মিলবে না কোহলির। এর মধ্য়েই এবি ডিভিলিয়ার্স এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কোহলি, তাই প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে যে, তৃতীয় টেস্টেও হয়ত দেখা মিলবে না কিং কোহলির। 

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। ডিভিলিয়ার্সের কথায় বিষয়টি কার্যত পরিষ্কার হয়েছে। বোর্ড সূত্রে খবর, নির্বাচকেরা কোহলির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। প্রাক্তন অধিনায়ককে জোর করে খেলাতে চাইছে না বিসিসিআই ও টিম ম্য়ানেজমেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা জানিয়েছেন, ''পরিবার সবার আগে, তাই বিরাটকে কোনও বিষয় নিয়ে জোর করা হবে না। ও যেদিন থেকে দলে যোগ দিতে চাইবে, সেই সময় ওকে দেওয়া হবে।''

এদিকে, বিরাট যে আবার বাবা হতে চলেছেন, গতকাল সেই জল্পনার অবসান ঘটিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা ও বিরাটের একসময়ের আরসিবি দলের সতীর্থ এবি ডিভিলিয়ার্স। ম্যাচ থেকে আপাতত বিরতি নিয়ে পরিবারকে প্রাধান্য দেওয়ার কোহলির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এ বি ডিভিলিয়ার্স। বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ তিনি। তাঁর কথায়, জীবনের এই গুরুত্বপূর্ণ সময় প্রিয় মানুষের সঙ্গে থাকার জন্য কর্মবিরতির নেওয়ার ফলে তাঁর সমালোচনা করা একেবারেই উচিত নয়। শনিবার তাঁর ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স এক অনুরাগীর প্রশ্নের উত্তরে বলেন, ''আমি জানি যে ও ভালই আছে। ও আপাতত ওর পরিবারের সঙ্গে খানিক সময় কাটাচ্ছে, সেই কারণে প্রথম দুটো টেস্ট ম্যাচে থাকতে পারছে না। আমি আর কিছু নিশ্চিত করছি না। ওর ফেরৎ আসার অপেক্ষায় আছি। ও ভাল আছে।''

তিনি আরও বলেন, 'হ্যাঁ, ওঁর দ্বিতীয় সন্তান আসতে চলেছে। হ্যাঁ, এটা পরিবারের সঙ্গে থাকার সময় এবং এই সমস্ত জিনিস ওঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই প্রাধান্য তাঁর পরিবার। তার জন্য বিরাটের সমালোচনা করা যায় না। হ্যাঁ, ওকে আমরা মিস করি। তবে ও একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।'

এদিকে তৃতীয় টেস্টে ভারতীয় দলে ফিরতে পারেন কে এল রাহুল।

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget