এক্সপ্লোর

IND vs AUS : একদিনের ক্রিকেটে সচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১২ হাজার রান কোহলির

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি আরও একটি নজির গড়লেন। এই ম্যাচে ২৩তম রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়ে ফেললেন তিনি। এক্ষেত্রে ভারতের প্রাক্তন ব্যাটিং তারকা সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলেছেন কোহলি।

IND Vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি আরও একটি নজির গড়লেন। এই ম্যাচে ২৩তম রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়ে ফেললেন তিনি। এক্ষেত্রে ভারতের প্রাক্তন ব্যাটিং তারকা সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলেছেন কোহলি। কোহলি মাত্র ২৪২ ইনিংসে একদিনের ক্রিকেটে ১২০০০ রান সম্পূর্ণ করলেন। এর আগে একদিনের দ্রুততম ১২ হাজার রানে রেকর্ড গড়েছিলেন সচিন তেন্ডুলকর। ৩০০ ইনিংসে সচিন একদিনের ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করেছিলেন। সচিনের তুলনায় ৫৮ ইনিংস কম খেলে ১২ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন কোহলি। বিরাট কোহলি ছাড়া বিশ্বের আরও পাঁচ ব্যাটসম্যান ১২ হাজার রান সম্পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেছেন। তাঁরা হলেন সচিন, সনৎ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, রিকি পন্টিং ও মাহেলা জয়বর্ধনে। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৮ হাজার রান (১৭৫ ইনিংস), ৯০০০ রান (১৯৪ ইনিংস, ১০ হাজার রান (২০৫ ইনিংস) ও ১১,০০০ রান (২২২ ইনিংস)-সংগ্রহের কৃতিত্বও রয়েছে কোহলির দখলে। ক্রিকেটের ইতিহাসে কোহলির দুরন্ত রেকর্ড কারুর অজানা নয়। আজকের ম্যাচ বাদ দিলে পর্যন্ত ২৫০ একদিনের ম্যাচে ৫৯.২৯ গড়ে তাঁর সংগ্রহ ছিল ১১,৯৭৭ রান। তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪৩, হাফসেঞ্চুরি ৫৯। একদিনের ক্রিকেটে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে সচিনের। সচিনের শতরানের সংখ্যা ৪৯। বিরাট কোহলির কাছে সেই রেকর্ড ভাঙারও হাতছানি রয়েছে। টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দুটি ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬৩ রানের ইনিংস খেললেন তিনি।  দলের ১৫২ রানে আউট হন তিনি। ১৫২ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। কোহলি ৭৮ বলে ৬৩ রান করেন। তাঁর ইনিংস ছিল পাঁচটি চার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup Final: বাংলায় ফুটবল-ফিভার, জেলায় জেলায় বড়স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বরাদ্দ ঘোষণা সরকারের
বাংলায় ফুটবল-ফিভার, জেলায় জেলায় বড়স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বরাদ্দ ঘোষণা সরকারের
Pakistan Cricket: ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
Sir Garfield Sobers: ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন, সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ গাওস্কর-সৌরভ-আজহাররা
ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন, সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ গাওস্কর-সৌরভ-আজহাররা
Damayanti Sen Missing: শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget