এক্সপ্লোর

Virat Kohli: অশ্বিনকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া গেলে কোহলিকে কেন নয়, চাঁচাছোলা কপিল দেব

Kapil Dev: কপিল দেবের মতে তরুণদের আগমনের ফলে বহুদিন ধরেই অফ ফর্মে থাকা বিরাট কোহলির ভারতীয় দলে জায়গা পাকা নয়।

নয়াদিল্লি: ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শেষ শতরান এসেছিল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। তারপর প্রায় তিন বছর হতে চলল, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পরবর্তী শতরানের অপেক্ষায় রয়েছেন ‘কিং কোহলি’। ভারতীয় দলে তাঁর জায়গা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার এই বিষয়ে নিজের মুখ খুললেন কপিল দেব।

জল্পনা অনুযায়ী সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে কোহলির ভবিষ্যৎ নাকি চলতি ইংল্যান্ড সিরিজে তাঁর পারফরম্যান্সের উপর নির্ভরশীল। এই বিষয়ে কপিল দেব একেবারে স্পষ্টবাক। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের দাবি আইসিসির ক্রমতালিকায় বিশ্বের দুই নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin দলকে বাদ দেওয়া গেলে কোহলিকেও বাদ দেওয়া সম্ভব।

এক নম্বর ব্যাটারকেও বাদ দেওয়া সম্ভব

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতকে হয়তো টি-টোয়েন্টি দল থেকে কোহলিকে বাধ্য হয়েই বাদ দিতে হবে। ওকে আরও ভাল পারফর্ম করতে হবে। যদি দুই নম্বর বোলার অশ্বিনকে দল থেকে বাদ দেওয়া যায়, তাহেল বিশ্বের এক নম্বর ব্যাটারকেও বাদ দেওয়া যেতে পারে। বিরাটের এখনও অনেক কিছু দেওয়ার আছে। ওকে দল থেকে বাদ দেওয়ার অর্থ পুরোপুরি ছেঁটে ফেলা নয়। বর্তমানে তরুণরা ভাল পারফর্ম করছে, তাই ওকে বাদ দেওয়া যেতেই পারে। তবে ও রানে ফিরলে ওকে বাতিলের খাতায় রেখে দেওয়া কি আদৌ সম্ভব?’

তরুণদের সুযোগ প্রাপ্য

সদ্য আয়ার্ল্যান্ড সিরিজে কোহলিরা খেলেননি। একগুচ্ছ সিনিয়রদের অনুপস্থিতিতে দীপক হুডা, সঞ্জু স্যামসনরা ভারতীয় দলের হয়ে ভালই পারফর্ম করেছেন। মূলত তরুণদের আগমনেই কোহলির ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে যত প্রশ্ন। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। গত বছরের টুর্নামেন্টে ব্যর্থতার পর এবার ভাল পারফর্ম করতে মরিয়া ভারতীয় দল। তাই সকল ভারতীয়র পারফরম্যান্সের উপরেই বাড়তি নজর রয়েছে।

কপিলের মতে শুধু নাম দিয়েই হবে না, তরুণদের আগমনে কোহলিকে সেরা ব্যাটার হিসাবে নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে জায়গা পেতে হবে। ‘কোহলি একসময় একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলতেন বটে। তবে সাম্প্রতিক সময়ে তিনি ছন্দে নেই। এই অবস্থায় তরুণদের দলের বাইরে রাখার মানে হয় না। কোহলির ভাবা উচিত যে কী ভাবে ও নিজেকে আবারও এক নম্বর ব্যাটার হিসেবে প্রমাণ করতে পারবে।’ মতামত কপিলের।

আরও পড়ুন: কোহলির স্লেজিংয়ে তিতিবিরক্ত বেয়ারস্টো ড্রেসিংরুমে পৌঁছেই বলে ফেলেছিলেন...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget