এক্সপ্লোর

Kohli on Djokovic: কীভাবে তাঁর ও জকোভিচের বন্ধুত্বের শুরুটা হয়েছিল? খোলসা করলেন কোহলি

Djokovic on Kohli: অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে সম্প্রতি জকোভিচ বিরাট বন্দনায় মাতেন।

নয়াদিল্লি: সদ্যই বিরাট কোহলির (Virat Kohli) প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। টেনিসের সর্বকালের অন্যতম সেরার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের প্রশংসা সকলেরই নজর কেড়েছিলেন। এবার কোহলি সার্বিয়ান তারকার সঙ্গে তাঁর বন্ধুত্ব প্রসঙ্গে মুখ খুললেন।

সম্প্রতি বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে কোহলি জানান জকোভিচের সঙ্গে তাঁর বন্ধুত্ব শুরু হয় যখন সে ভুল করে জকোভিচের প্রোফাইলের মেসেজ বোতামে ক্লিক করে ফেলেন। কোহলি জানান জোকার আগেই তাঁকে মেসেজ করে রেখেছিল। তিনি বলেন, 'আমার সঙ্গে জকোভিচের সম্পর্কের শুরুটা খুবই স্বাভাবিকভাবে হয়েছিল। আমি ইনস্টাগ্রামে ওর প্রোফাইল দেখতে গিয়ে ভুল করে মেসেজ বোতামে ক্লিক করে ফেলি। তখন দেখতে পাই যে আমায় ও আগেই মেসেজ করেছে। তার আগে আমি খেয়ালই করিনি বিষয়টা। তারপর অ্যাকাউন্টে চেক করে দেখি ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসেনি। তারপরই আমরা কথা বলা শুরু করি।'

অস্ট্রেলিয়ান ওপেনের সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন ভারতীয় টেনিস তারকা সোমদেব বর্মনের সঙ্গে এক সাক্ষাৎকারে জকোভিচের মুখে শোনা গেল ভারত, এখানকার সংস্কৃতি, বিরাট থেকে সচিন নানা কথা। 

কী বলছেন জকোভিচ?

সার্বিয়ান টেনিস তারকা বলছেন, ''এর আগে একবারই ভারতে গিয়েছি। সেটাও ১০-১১ বছর আগে। দিল্লিতে দু’দিনের জন্য প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলাম। খুব কম দিন ছিলাম। আশা করি ভবিষ্যতে আবার আসব। ভারতের এত ইতিহাস, এত সংস্কৃতি রয়েছে। অসাধারণ দেশ। নয়াদিল্লিতে ২ দিনের প্রদর্শনীমূলক অনুষ্ঠান ছিল। আমি ভারতে স্বল্প সময়ের জন্যই ছিলাম। আশা করি খুব তাড়াতাড়ি আবার ভারতে ফিরতে পারব। ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় প্রাচুর্যের দেশ ভারতকে ভালোভাবে জানতে, বুঝতে চাই।'' বিরাট কোহলির প্রসঙ্গ উঠতেই জোকার বলেন, ''বিরাট কোহলির সঙ্গে আমার অনেক বছর ধরেই কথা হচ্ছে। আমি ওর গুণগ্রাহী। সচিন (তেন্ডুলকর), বিরাট-সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। গত কয়েক বছর ধরে বিরাটের সঙ্গে আমার লিখিত কথোপকথন চলছে। কিন্তু সামনাসামনি আমাদের কোনওদিন দেখা হয়নি। ও আমার সম্পর্কে যে সব কথা বলে, সেগুলি শুনে খুব ভালো লাগে। ওর কেরিয়ার ও সাফল্যের কদর করি আমি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন:সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শন মার্শ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget