এক্সপ্লোর

প্রথম সাক্ষাতে অনুষ্কাকে কী বলেছিলেন, জানালেন বিরাট

২০১৭ তে ইতালিতে বিয়ে করেছিলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। দুজনের প্রথম পরিচয় আরও কয়েকটা বছর আগে। ২০১৩ তে। প্রথমবার সাক্ষাতের পর থেকেই দুজনের মধ্যে ভালোলাগা তৈরি হয়েছিল। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় প্রথমবার দেখা হয়েছিল বিরাট ও অনুষ্কার।

নয়াদিল্লি: ২০১৭ তে ইতালিতে বিয়ে করেছিলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। দুজনের প্রথম পরিচয় আরও কয়েকটা বছর আগে। ২০১৩ তে। প্রথমবার সাক্ষাতের পর থেকেই দুজনের মধ্যে ভালোলাগা তৈরি হয়েছিল। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় প্রথমবার দেখা হয়েছিল বিরাট ও অনুষ্কার। অনুষ্কার সঙ্গে স্ক্রিন-শেয়ার করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলেন বিরাট। এ কথা এক সাক্ষাতকারে নিজেই জানালেন তিনি। মার্কিন টেলিভিশন সঞ্চালক গ্রাহাম বেনসিঙ্গারকে দেওয়া সাক্ষাত্কারে বিরাট অনুষ্কার সঙ্গে তাঁর প্রথম দেখার স্মৃতিচারণ করেছেন। তিনি জানিয়েছেন, ‘অনুষ্কার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কিছুটা নার্ভাস ছিলেন তিনি। তাই সহজ হতে অনুষ্কার জুতো নিয়ে রসিকতা করেছিলেন তিনি’। বিরাট বলেছেন, ‘শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় আমাদের দেখা হয়েছিল। মনে আছে যে, আমার ম্যানেজার বান্টি বলেছিল, তোমার একটা ব্র্যান্ডের বিজ্ঞাপন আসছে। এটা নিয়ে বেশ উত্সাহিত ছিলাম আমি।ওকে জিজ্ঞাসা করলাম, কার সঙ্গে এই বিজ্ঞাপনের শ্যুটিং? ও বলল, অনুষ্কা শর্মা। এটা শুনে মনে হল, তুমি কি আমার সঙ্গে মজা করছ? ও বলে, আমি সত্যি বলছি। আমি ভাবছিলাম, একজন পেশাদার অভিনেত্রীর সঙ্গে কীভাবে একই ফ্রেমে শ্যুটিং করব? আমাকে তো বোকা বোকা লাগবে। কীভাবে ওই শ্যুটিং করতে হবে, সে ব্যাপারে কোনও ধারণা আমার ছিল না। আমার ম্যানেজার আমাকে সান্ত্বনা দিয়ে বলে যে, খুব ভালো স্ক্রিপ্ট। দারুণ মজাদার হবে পুরো ব্যাপারটা’। অনুষ্কার সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পরই মজা করেন বিরাট। তিনি বলেছেন, ‘নার্ভাস ছিলাম। তাই প্রথম দেখাতেই মজা করেছিলাম। কারণ, আমি জানতাম না, শ্যুটিংটা কীভাবে করতে হবে। ওর সঙ্গে দেখা হওয়ার আগে সেটে আমি ভীত ও নার্ভাস হয়ে দাঁড়িয়েছিলাম। ও বেশ লম্বা। ওতে বলা হয়েছিল যে, আমি ছয় ফুট বা তার বেশি লম্বা নই। তাই উঁচু হিল না পরতে বলা হয়েছিল ওকে। ও যখন এল, তখন ওকে আমার থেকে বেশ লম্বা মনে হচ্ছিল। আমি বললাম, এর থেকে বেশি হিল তোমার ছিল না? ও তখন বলল, এক্সকিউজ মি? আমি তখন বললাম, আরে, মজা করছিলাম। আসলে আমার ওই মজা নিজের আমার কাছেই অদ্ভূত মুহুর্ত তৈরি করেছিল। সত্যি কথা বলতে কী, আমার বোকার মতো আচরণ করেছিলাম’। ২০১৭ তে অনুষ্কা ও কোহলির বিয়ে হয়। ইতালিতে একেবারে গোপনে বিয়েটা সেরে ফেলেছিলেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget