এক্সপ্লোর

আবেগ বশে রাখতে না পারাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পাননি বিরাট, মনে করছেন সৌরভ

দুবাই: আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পারার জন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে বড় রান করতে পারেননি ভারতের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনই মনে করছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, অধিনায়ক হিসেবে যে কোনও মূল্যে এই সিরিজ জিততে চাইছিলেন বিরাট। সেই কারণেই তাঁর আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে। তবে আশা করা যায় তিনি নিজেকে শান্ত করতে পারবেন এবং বড় রান করবেন। আইসিসি-র ওয়েবসাইটে সৌরভ লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে এত বেশিরকমভাবে জয় পেতে চাইছিল বিরাট, আবেগ ওর ব্যাটিংয়ে প্রভাব ফেলে। এই সিরিজ থেকে ও শিক্ষা পাবে। আমি আশা করি ওর মতো অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার নিশ্চয়ই শান্ত হবে এবং আবার বড় রান করবে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে তিনটি টেস্টে খেলেছেন বিরাট। রান যথাক্রমে ০, ১৩, ১২, ১৫ ও ৬। বড় রান করতে না পারার পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন ভারতের অধিনায়ক। তবে বিরাটের পাশে দাঁড়িয়ে সৌরভ বলেছেন, ‘আমি বিরাটকে দুভাবে দেখি। একজন অধিনায়ক, অন্যজন ব্যাটসম্যান। ব্যাটসম্যান বিরাট বিশ্বের অন্যতম সেরা। ওর ফিটনেস যেমন ভাল, তেমনই রানের খিদেও আছে। অধিনায়ক বিরাট রোজ জিততে চায়। এক নম্বর হওয়া ছাড়া অন্য কিছু ভাবতে চায় না ও।’ বিরাট ও রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, উমেশ যাদবরাও আত্মবিশ্বাসী হয়ে উঠে ভাল পারফরম্যান্স দেখানোয় খুশি সৌরভ। তাঁর মতে, বিশ্বের যে কোনও দেশেই জেতার ক্ষমতা আছে ভারতের। বিদেশে সাফল্য পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন চেতেশ্বর পূজারা। ধর্মশালা টেস্ট প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘তৃতীয় দিন মধ্যাহ্নভোজের সময় আমি বাড়িতে বসে খেলা দেখছিলাম। সেই সময় অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে। পরের দু ঘণ্টায় উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমার যেভাবে পেস বোলিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাজটা কঠিন করে তুলল, সেটা দেখে বিরাটের জন্য আমার খুব আনন্দ হয়েছে। যে পরিবেশ-পরিস্থিতিতে ভারতের তুলনায় অস্ট্রেলিয়ার বেশি সুবিধা পাওয়ার কথা, সেখানেই সবচেয়ে স্মরণীয় জয় পেয়েছে ভারত। অসিরা যে খেলায় দক্ষ, সেটাতেই ওদের হারানো নিশ্চিতভাবেই বিরাটের অধিনায়কত্বে নতুন মোড় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget