এক্সপ্লোর

বিরাট সব রেকর্ড ভেঙে দেবেন, মন্তব্য ওয়াকারের

করাচি: ভারতের অধিনায়ক বিরাট কোহলি আগামী দিনে ব্যাটিংয়ের যাবতীয় রেকর্ড ভেঙে দেবেন বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। তিনি বলেছেন, ‘বিরাট কোহলি যেভাবে ফিটনেস বজায় রেখেছে, খেলা উপভোগ করছে এবং নিজের দক্ষতার প্রতি নজর রেখেছে, তাতে আমার মনে হয়, আগামী কয়েক বছরের মধ্যেই ও ব্যাটিংয়ের সব রেকর্ড ভেঙে দেবে।’ কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সঙ্গেই টেস্ট অভিষেক হয়েছিল ওয়াকারের। তিনি সচিন, ব্রায়ান লারা, রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করেছেন। তাঁদের কথা মাথায় রেখেই বিরাটের প্রশংসা করছেন প্রাক্তন এই পেসার। তিনি বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে তেন্ডুলকরের টেস্ট অভিষেক হয়েছিল। ওর বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি। বছরের পর বছর ওকে দেখেছি কীভাবে পেশাদার হয়ে উঠেছে। ওর মতো দায়বদ্ধ ক্রিকেটার আমি আর দেখিনি। আমি যাদের বিরুদ্ধে বল করেছি, তার মধ্যে ও-ই সেরা ছিল। ওকে বল করা চ্যালেঞ্জের ছিল। লারা সহজাত প্রতিভাবান ক্রিকেটার ছিল। ওর নিজের দিনে বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা ছিল। কোহলি বর্তমান সময়ে সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার। গত এক দশকে ক্রিকেট অনেক বদলে গিয়েছে। কিন্তু তাতেও বর্তমান সময়ে কোহলি সেরা। কারণ ওর ফিটনেস ও দায়বদ্ধতা অসাধারণ। ওর ব্যাটিং দক্ষতার উন্নতি হচ্ছে। ও যেভাবে এগিয়ে চলেছে, তাতে আমার মনে হয় নতুন অনেক রেকর্ড গড়বে।’ গত বছর পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার। তিনি বলেছেন, খেলোয়াড় জীবনের মতোই কোচ হিসেবেও কোনওদিন শৃঙ্খলার সঙ্গে আপস করেননি। কারণ, তিনি মনে করেন, শৃঙ্খলা না থাকলে প্রতিভা কোনও কাজে লাগবে না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: শুরুতেই ধাক্কা দিল্লির! বিশ্বজয়ী পেসারকে ছাড়াই মাঠে নামতে হবে অক্ষরদের
শুরুতেই ধাক্কা দিল্লির! বিশ্বজয়ী পেসারকে ছাড়াই মাঠে নামতে হবে অক্ষরদের
Dhoni: আপনার জন্যই ধোনি এই জায়গায়... শ্বশুরের জন্মদিনে আবেগপূর্ণ পোস্ট সাক্ষীর, জিতে নিলেন হৃদয়
আপনার জন্যই ধোনি এই জায়গায়... শ্বশুরের জন্মদিনে আবেগপূর্ণ পোস্ট সাক্ষীর, জিতে নিলেন হৃদয়
IPL 2026: আমার নজর শুধু ট্রফিতে, প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিয়ে বললেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স
আমার নজর শুধু ট্রফিতে, প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিয়ে বললেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স
CSK News: ধোনির দলের খারাপ সময় কাটছেই না, আরও এক ক্রিকেটারের চোট, অনিশ্চিত শুরুর দিকের ম্য়াচে
ধোনির দলের খারাপ সময় কাটছেই না, আরও এক ক্রিকেটারের চোট, অনিশ্চিত শুরুর দিকের ম্য়াচে

ভিডিও

Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget