এক্সপ্লোর

অশ্বিনদের সামলাতে আসন্ন ভারত সফরে ভারী ব্যাটে খেলবেন ওয়ার্নার

সিডনি: চার টেস্টের সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ভাগে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। ফলে, হাতে এখনও মাস দেড়েকের মত সময় বাকি। কিন্তু, এখন থেকেই ওই সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মারকুটে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন এই ব্যাটসম্যান। পাকিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে জোড়া শতরান করেছেন তিনি। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর একদিনের ম্যাচে শতরান করেন তিনি।

এবার ভারতেও সেই ফর্ম ধরে রাখতে বদ্ধপরিকর ওয়ার্নার। আর তাই, ভারতীয় উপমহাদেশের পিচের চারিত্রিক গঠনকে মাথায় রেখে এখন নিজের ব্যাটে কিছু প্রয়োজনীয় বদল ঘটাচ্ছেন তিনি।

জানা গিয়েছে, ভারত সফরের জন্য নতুন একটু ভারী ব্যাট ব্যবহার করতে চলেছেন তিনি। এক অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওয়ার্নারের নতুন ব্যাটের ‘সুইট স্পট’ একটু নীচের দিকে থাকবে। পাশাপাশি, ব্যাটের ‘ব্লেড’-ও একটু ভারী হবে।

ওয়ার্নারের মতে, ভারতীয় পিচে বাউন্স অস্ট্রেলিয়ার চাইতে কম। একইসঙ্গে, এখানে বল ভালমতো স্পিনও করে। সবদিক বিবেচনা করে  রবিচন্দ্রণ অশ্বিনের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার স্পিন আক্রমণ সামলাতে এই বদল ঘটাচ্ছেন তিনি।

সংবাদমাধ্যমটির দাবি, সাধারণত নিজের দেশে ওয়ার্নার যে ব্যাট ব্যবহার করেন, তার ওজন ১.২৩ কেজি। কিন্তু, ভারতে যে ব্যাটি তিনি ব্যবহার করবেন, তার ওজন আনুমানিক ১.২৮ কেজি।

২০১৩ সালে গত সফরে ভারতের হাতে পর্যুদস্ত হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেবার ৪-০ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল ওয়ার্নারদের। ফলে, এই সফরে, ভাল ফল করার জন্য মুখিয়ে আছে টিম অস্ট্রেলিয়া। আর অজি-বাহিনীর ব্যাটিংয়ে এখন অন্যতম প্রধান ভরসা হলেন বাঁ-হাতি ওয়ার্নার।

এখানে বলে রাখা প্রয়োজন, ভারতে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ওয়ার্নারের। তা সে জাতীয় দলের হয়েই হোক বা আইপিএল। ফলে, আসন্ন সিরিজে সেই বিপুল অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন এই ক্রিকেটার।

সেরা শিরোনাম

SAFF Championship: মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
Arshdeep Singh: আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ
আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ
KS Bharat: আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
Kohli Meets Aaryavir: এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget