এক্সপ্লোর

গড়াপেটার প্রস্তাবে রাজি না হওয়ায় অকালেই কেরিয়ার খতম হয়ে গিয়েছিল, দাবি প্রাক্তন পাক পেসার আকিব জাভেদের

পাক ক্রিকেটে গড়াপেটা নিয়ে বিতর্ক বারেবারেই উঠেছে। এবার রীতিমতো বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন পাক ফাস্ট বোলার আকিব জাভেদ। তাঁর দাবি, ম্যাচ গড়াপেটার প্রস্তাব খারিজ করাতেই তাঁর কেরিয়ার খতম হয়ে যায়।

  করাচি: পাক ক্রিকেটে গড়াপেটা নিয়ে বিতর্ক বারেবারেই উঠেছে। এবার রীতিমতো বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন পাক ফাস্ট বোলার আকিব জাভেদ। তাঁর দাবি, ম্যাচ গড়াপেটার প্রস্তাব খারিজ করাতেই তাঁর কেরিয়ার খতম হয়ে যায়। আকিবের অভিযোগ, প্রাক্তন ক্রিকেটার সেলিম পারভেজ পাক দলের ক্রিকেটারদের বুকিদের সঙ্গে আলাপ করিয়ে দিতেন। ম্যাচ ছাড়তে বুকিরা ক্রিকেটারদের অর্থ দিত। আকিব বলেছেন, তাঁর কাছেও একইভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর কেরিয়ার খতম হয়ে যায়। উল্লেখ্য, ১৯৯৮-এ মাত্র ২৫ বছর বয়সে আকিবের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যায়। একটি পাক সংবাদ চ্যানেলকে আকিব বলেছেন, ম্যাচ ফিক্সিংয়ের জন্য ক্রিকেটারদের লক্ষ লক্ষ টাকা ও দামী গাড়ি দেওয়া হত। আমাকেও ম্যাচ ফিক্স করতে বলা হয়েছিল। সেইসঙ্গে বলা হয়েছিল, এই প্রস্তাব না মানলে কেরিয়ার খতম হয়ে যাবে। সেলিম পারভেজ নামে প্রাক্তন ক্রিকেটারের মাধ্যমে ক্রিকেটারদের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব আসত। সেলিম পারভেজ তাঁর একমাত্র আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছিলেন ১৯৮০-তে  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিনি ২০১৩-তে মারা গিয়েছেন। ১৯৯৮-এর কাইয়ুম রিপোর্ট অনুযায়ী, সেলিম পারভেজ সেলিম মালিক ও মুস্তাক আহমেদকে অর্থের প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেছিলেন। ১৯৯৮-এ ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি ঘিরে তোলপাড় হয়েছিল পাক ক্রিকেট। ওই সময় আকিবের অন্যতম সঙ্গী আমির সোহেলও অভিযোগ করেছিলেন যে, ইনজামাম উল হক ও ওয়াকার ইউনিসকে অর্থ দেওয়ার কথা তাঁকে বলেছিলেন সেলিম পারভেজ। রিপোর্টে এই প্রসঙ্গও ছিল। আকিব আরও বলেছেন, ফিক্সিংয়ের কথা জানতে পারার পর আমি কঠোর অবস্থান নিয়েছিলাম এবং সেই অবস্থানেই অনড় ছিলাম। এরফলে আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। এতে আমার কোনও আফসোস নেই। কারণ, আমি মূল্যবোধে বিশ্বাস করি। অনেকেই আমাকে বিভিন্ন সফরে কোণঠাসা করার চেষ্টা করে। আর যারা আমার সঙ্গে কথা বলত তাদের ধমকও দিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget