এক্সপ্লোর

দেখুন: ‘দৃষ্টিনন্দন বাঁহাতি ব্যাটসম্যান’, প্রশংসা শোয়েব আখতারের, যুবরাজকে অভিনন্দন আফ্রিদিরও

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিংহ। বর্ণময় কেরিয়ারের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। যুবিকে ‘খুব ভালো বন্ধু ও রকস্টার’ হিসেবে অভিহিত করেছেন রওয়ালপিন্ডি এক্সপ্রেস।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিংহ। বর্ণময় কেরিয়ারের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। যুবিকে ‘খুব ভালো বন্ধু ও রকস্টার’ হিসেবে অভিহিত করেছেন রওয়ালপিন্ডি এক্সপ্রেস। নিজস্ব ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, যুবি একজন রকস্টার, ম্যাচ উইনার, আমার খুব ভালো বন্ধু। যুবির থেকে দৃষ্টিনন্দন কোনও বাঁহাতি ব্যাটসম্যান ভারতে তৈরি হয়েছে বলে আমি মনে করি না। দারুণ সাবলীল ব্যাটিং করত ও। শোয়েব বলেছেন, মনে আছে, ২০০৩-এ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে প্রথমবার ওর বিরুদ্ধে খেলেছিলাম। ও দারুণ একটা ইনিংস খেলেছিল। আমি ওর কাছে গিয়ে কথা বলি। খেলা সম্পর্কে ওর গভীর জ্ঞান আমাকে মুগ্ধ করেছিল। ২০১১-র বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ। ওই টুর্নামেন্টে চার হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছিলেন এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট সহর মোট ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে শোয়েব বলেছেন, ২০১১-র ওই চমকপ্রদ পারফরম্যান্সের জন্য ও স্মরণীয় হয়ে থাকবে। ২০০৭-এ টি ২০ বিশ্বকাপে যুবরাজ ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন। শোয়েব বলেছেন, ব্রডের বলে ছয়টি ছক্কা অবিশ্বাস্য কীর্তি। এরকম আমি এর আগে কখনও দেখিনি। প্রাক্তন পাক ফাস্ট বোলার আরও বলেছেন, ও দুরন্ত ক্রিকেটার, আমার খুব ভালো বন্ধু এবং দেশপ্রেমী ভারতীয়। ভারতের হয়ে সবর্দাই ম্যাচ জিততে চাইত। ও যেখানেই ব্যাট করতে নামুক না কেন, আমরা ওকে আউট করার ওপর গুরুত্ব দিতাম। কারণ, ও একজন ম্যাচ উইনার। প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদিও যুবরাজকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর ট্যুইট- দুরন্ত একটা কেরিয়ারের জন্য অভিনন্দন। তুমি ছিলে অসাধারণ ব্যাটসম্যান ও ফিল্ডার, সেইসঙ্গে তোমার ছিল বড় ম্যাচ খেলার টেম্পারমেন্টও। তোমার লড়াইয়ের ক্ষমতা অনুপ্রেরণা সঞ্চার করে। আমরা বেশ কিছু মূল্যবান সময় একসঙ্গে কাটিয়েছি। আগামী দিনগুলির জন্য শুভেচ্ছা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget