এক্সপ্লোর
দেখুন: অনূর্দ্ধ ১৯ আন্তর্জাতিক অভিষেক ম্যাচে শূন্য রানে আউট সচিন-পুত্র অর্জুন

নয়াদিল্লি: অনূর্দ্ধ ১৯ আন্তর্জাতিক অভিষেক ম্যাচে দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। শ্রীলঙ্কার অনূর্দ্ধ ১৯ দলের বিরুদ্ধে বাঁহাতি পেসার অর্জুনের বোলিং প্রশংসা আদায় করে নিয়েছিল। কিন্তু অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে হতাশ করলেন তিনি। শ্রীলঙ্কার অনূর্দ্ধ ১৯ দলের বিরুদ্ধে যুব টেস্টে ভারতের অনূর্দ্ধ ১৯ দলের হয়ে খেলছেন অর্জুন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে নয় নম্বরে ব্যাটিং করতে নামেন অর্জুন।তিনি যখন ব্যাটিং করতে নামেন, তখন দলের স্কোর ছিল ৭ উইকেটে ৫২৫ রান। ব্যাটিং করতে নেমে ১১ টি বল খেলেন। কিন্তু খাতা খুলতে পারেনি। স্পিনার ডিলশনের বল ডিফেন্স করতে গিয়ে শূন্য রানে ক্যাচ তুলে আউট হন অর্জুন। ফরোয়ার্ড শর্ট লেগে তাঁর ক্যাচ ধরেন শ্রীলঙ্কা অনূর্দ্ধ ১৯ দলের ফিল্ডার।
Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















