এক্সপ্লোর

দেখুন: শন মার্শকে যে স্লোয়ার ডেলিভারিতে ফেরালেন, তার কৃতিত্ব রোহিতকে দিলেন বুমরাহ

মেলবোর্ন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে তৃতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। প্রথম ইনিংসের ভারতের ৭ উইকেটে ৪৪৩ রানের জবাবে এদিন অস্ট্রেলিয়া জসপ্রিত বুমরার বিধ্বংসী বোলিংয়ে ১৫১ রানে অল আউট হয়ে যায়। ভারত ২৯২ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে  দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৫৪। অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ৩৪৬ রানে। তৃতীয় দিনের দুটি সেশনে বল হাতে দাপট দেখালেন বুমরাহ। মার্কাস হ্যারিস, শন মার্শ, ট্যাভিস হেড, অজি অধিনায়ক টিম পেইন ও দুই টেল এন্ডার নাথন লায়ন ও জোস হ্যাজেলউড শিকার হলেন বুমরার। এদিন কেরিয়ারের সেরা বোলিং করেছেন বুমরাহ। প্রথম এশিয় বোলার হিসেবে একই ক্যালেন্ডার ইয়ারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন তিনি। বুমরার এদিনের পারফরম্যান্সের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল মার্শকে আউট করা। মধ্যাহ্নভোজের বিরতির আগে শেষ বলে মার্শকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তিনি। ২৫ বছরের পেসারের স্লোয়ার বলে সম্পূর্ণ ঠকে গেলেন বাঁহাতি মার্শ। ওই বল সম্পর্কে বুমরাহ ম্যাচের শেষে জানিয়েছেন, ‘লাঞ্চের আগে যখন বোলিং করছিলাম, উইকেট থেকে সেভাবে সাহায্য আসছিল না। বলও নরম হয়ে গিয়েছিল। রোহিত মিড-অফে দাঁড়িয়েছিল। ও বলল, এটা শেষ বল..তুমি স্লোয়ার বল চেষ্টা করে দেখতে পারো। রোহিত আমাকে বলল, তুমি সাদা বলের ক্রিকেটে মাঝেমধ্যেই এই বল করে থাকো। এখানেও চেষ্টা করে দেখতে পারো। বলটা ঠিকঠাক হল এবং শেষ বলে উইকেটটা পেলাম। ওই পরামর্শের জন্য অবশ্যই আমাকে ধন্যবাদ দেব। এ ধরনের ঢিমে গতির উইকেটে ব্যাটসম্যান কখনও কখনও শক্তহাতে খেলে। এক্ষেত্রে ওই বল কাজে লেগে যায়। পরিকল্পনার মূলে ছিল এই ভাবনাই’।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: ভারতীয় পেসাররা তুলে নিলেন ৪ উইকেট, ব্লান্ডেল-মিচেল জুটি গড়ে তুলেছে প্রতিরোধ, লাইভ আপডেট
ভারতীয় পেসাররা তুলে নিলেন ৪ উইকেট, ব্লান্ডেল-মিচেল জুটি গড়ে তুলেছে প্রতিরোধ, লাইভ আপডেট
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
IND vs NZ 2nd Test Day 1 Tea Break: অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget