এক্সপ্লোর

উইকেটরক্ষক বাইরে যাওয়ার পর মিলারের দুরন্ত কিপিং, তারিফ করে ডুপ্লেসি বললেন, ‘এমএসডি’

নয়াদিল্লি: ২৩ বছর বয়স থেকে ভারতীয় দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর উইকেট কিপিংয়ের দক্ষতা একই রকম রয়েছে। ৩৭ বছর পার করেও উইকেটের পিছনে সমান সাবলীল ও তত্পর মাহি। এক্ষেত্রে তিনি কার্যত অতুলনীয়। উইকেটরক্ষক হিসেবে তাঁর পারফরম্যান্স এমনই যে বিশ্ব ক্রিকেটেও তা প্রশংসা আদায় করে নেয়। বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় খেলোয়াড়রা দলের কিপারদের তারিফ করতে ধোনির নাম ব্যবহার করেন। এমনই একটা ঘটনা দেখা গেল গতকাল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচে। স্টপ গ্যাপ উইকেটকিপারকে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে ধোনি বলে ডাকতে দেখা গেল। শ্রীলঙ্কা জয়ের জন্য তখন ২৫৩ রানের লক্ষ্য তাড়া করছিল। ইনিংসের ৩২ তম ওভারে উইকেটরক্ষক কুইন্টন ডি কককে মাঠের বাইরে যেতে হয়। তখন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার উইকেটকিপিংয়ের দায়িত্ব নেন। কিপিং গ্লাভস করে কিপিংয়ের জন্য দ্রুত তৈরি হয়ে যান তিনি। স্পিনার ইমরান তাহির তখন বোলিং করছিলেন। ওই ওভারের সব কটি বলেই দারুণ কিপিং করেন মিলার। চতুর্থ বলটি দস্তানায় নিয়ে তত্পরতার সঙ্গে বেলও ফেলে দেন। তাঁর এই দক্ষতায় ধারাভাষ্যকার থেকে শুরু করে অধিনায়ক ডুপ্লেসিও মুগ্ধ হন। ডুপ্লেসি বলেন, ‘এমএসডি’। অর্থাত্ তাঁর ইঙ্গিত, এ তো এমএসডি-র মতো কিপিং! উল্লেখ্য, আইপিএলে ডুপ্লেসি ও ইমরান তাহির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন।

সেরা শিরোনাম

Mohit Ulva: আদর্শ বিরাট ও কামিন্স, চাপের মুখে নিজের সেরাটা দেওয়াতেই আনন্দ খুঁজে পান মোহিত
আদর্শ বিরাট ও কামিন্স, চাপের মুখে নিজের সেরাটা দেওয়াতেই আনন্দ খুঁজে পান মোহিত
U19 Asia Cup: 'মাসের পর মাস কঠোর পরিশ্রম', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের নেপথ্যের রহস্য ফাঁস করলেন হেডকোচ
'মাসের পর মাস কঠোর পরিশ্রম', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের নেপথ্যের রহস্য ফাঁস করলেন হেডকোচ
Virat Kohli: ১১ বছর পর ফের লজ্জার রেকর্ডের মালিক, কিউয়ি সিরিজ কি দুঃস্বপ্নের হয়ে থাকল বিরাটের?
১১ বছর পর ফের লজ্জার রেকর্ডের মালিক, কিউয়ি সিরিজ কি দুঃস্বপ্নের হয়ে থাকল বিরাটের?
Sooryavanshi On Sehwag: বীরু পুত্রের জন্য বিশেষ বার্তা, আর্যবীরকে শুভেচ্ছা জানিয়ে কী বলল সূর্যবংশী?
বীরু পুত্রের জন্য বিশেষ বার্তা, আর্যবীরকে শুভেচ্ছা জানিয়ে কী বলল সূর্যবংশী?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget