এক্সপ্লোর

দেখুন, শাকিব আল হাসানের উইকেট নিতে সাহায্য করল ধোনির ‘সুপার ব্রেন’

দুবাই: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তিনি খাতায়-কলমে অধিনায়ক না থাকলেও, প্রয়োজনীয় মুহূর্তে মস্তিষ্কের ব্যবহার করে দলকে সাহায্য করছেন। উইকেটকিপার ও ব্যাটসম্যান হিসেবেও তাঁর দক্ষতা দেখা যাচ্ছে। গতকাল এশিয়া কাপের সুপার ফোরে ভারত-বাংলাদেশ ম্যাচেও ধোনির দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছে। এই ম্যাচে বাংলাদেশের ইনিংসের ১০ নম্বর ওভারে ধোনির ‘সুপার ব্রেন’-এর পরিচয় পাওয়া যায়। তখন ব্যাট করছিলেন শাকিব আল হাসান। তিনি দীর্ঘদিন পর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রবীন্দ্র জাডেজার বলে পরপর দু’টি বাউন্ডারি মারেন। এরপরেই এবারের এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে ফিল্ডিং পরিবর্তন করার পরামর্শ দেন ধোনি। তাঁর পরামর্শ মেনে শিখর ধবনকে শর্ট লেগে দাঁড় করিয়ে দেন রোহিত। এতেই সাফল্য আসে। পরের বলেই ধবনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শাকিব। এই উইকেট হারানোর আগে পর্যন্ত লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু শাকিব ফিরে যাওয়ার পরেই ম্যাচে জাঁকিয়ে বসে ভারতীয় দল। জাডেজা আরও তিনটি উইকেট নেন। ১৭৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৮৮ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল।

সেরা শিরোনাম

IPL Auction: কবে, কোথায় বসবে আইপিএল নিলামের আসর? কতজন খেলোয়াড়ের বিকিকিনি শুরু হবে কখন থেকে?
কবে, কোথায় বসবে আইপিএল নিলামের আসর? কতজন খেলোয়াড়ের বিকিকিনি শুরু হবে কখন থেকে?
Rohit Sharma: 'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
IND A vs UAE A: বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
Vaibhav Sooryavanshi: দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে

ভিডিও

Dilip Ghosh |
Municipal Election: কবে হবে পুরভোট? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
NCPI in News: স্পিকার Om Birla-কে উত্তর জমা ২০ জন NCPI সাংসদের
Sujit Basu | পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব | ABP Ananda LIVE
Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget