এক্সপ্লোর

দেখুন:বেঙ্গালুরুতে তৃতীয় টি ২০ ম্যাচ চলাকালে হেনড্রিক্সের সঙ্গে ধাক্কা, আচরণবিধি ভাঙায় কোহলিকে সতর্ক করল আইসিসি

মাঠে আগ্রাসী মানসিকতার জন্য পরিচিত ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট মহলে ওয়াকিবহাল হিসেবে পরিচিত অনেকেই মনে করেন, কোহলির এই আক্রমণাত্মক মানসিকতা অনেকক্ষেত্রে কোনও অস্ট্রেলিয় খেলোয়াড়ের চেয়েও বেশি। ব্যাটিং হোক বা দলকে নেতৃত্ব দেওয়া বা ফিল্ডিং-মাঠে সর্বক্ষেত্রেই কোহলির এই মানসিকতার প্রতিফলন দেখা যায়।

বেঙ্গালুরু: মাঠে আগ্রাসী মানসিকতার জন্য পরিচিত ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট মহলে ওয়াকিবহাল হিসেবে পরিচিত অনেকেই মনে করেন, কোহলির এই আক্রমণাত্মক মানসিকতা অনেকক্ষেত্রে কোনও অস্ট্রেলিয় খেলোয়াড়ের চেয়েও বেশি। ব্যাটিং হোক বা দলকে নেতৃত্ব দেওয়া বা ফিল্ডিং-মাঠে সর্বক্ষেত্রেই কোহলির এই মানসিকতার প্রতিফলন দেখা যায়।মাঠে নামলে তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট হয়ে যায় যে, কতটা আবেগপ্রবণ তিনি। ম্যাচের শেষ বল পর্যন্ত এই তীব্র লড়াইয়ের মানসিকতা তাঁর চোখেমুখে ধরা পড়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও এর ব্যতিক্রম হল না। গতকালের ওই ম্যাচে এমন একটা ঘটনা ঘটল যা উত্তেজনার পারদ বাড়াতে পারত। প্রোটিয়া বোলার বিউরান হেনড্রিক্সের সঙ্গে ধাক্কা লাগল কোহলির। তিনি যখন একটি রান নেওয়ার জন্য দৌড়ে বোলিং প্রান্তের দিকে যাচ্ছিলেন, তখন হেনড্রিক্স তাঁর নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন। কোহলিকে ছুটে আসতে দেখেও সরে যাননি তিনি। সাধারণত, বোলাররা এক্ষেত্রে ধাক্কা যাতে না লাগে সেজন্য সরে যান। এই ঘটনার জন্য আইসিসি-র আচরণবিধির লেভেল ১ ভঙ্গের জন্য কোহলিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। আইসিসি-র বিবৃতি অনুযায়ী, কোহলি প্লেয়ার ও সহকারী কর্মীদের জন্য আচরণবিধির আধার ২.১২ লঙ্ঘন করেছেন। গতকালের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার ছিলেন হেনড্রিক্স। তিনি ৪ ওভারে ১৪ রান দেন। প্রথমে ব্যাট করতে নেমে হেনড্রিক্স সহ দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভারত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে। এরপর অধিনায়ক কুইন্টন ডি ককের ৭২ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৯ উইকেটে হারিয়ে দেয়। সিরিজের ফলাফল ১-১ হয়।

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali Trophy: টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Suryakumar Yadav: জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
IPL 2027: রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার
রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার

ভিডিও

Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget