এক্সপ্লোর

বুড়ো হাড়ে ভেল্কি দেখাতে চান আইপিএলে, দেখুন ফিট থাকার জন্য কী করছেন ধোনি

সামনে প্রায় ৩ ফিট উচ্চতার দুটো বক্স রাখা থাকে। স্পট জাম্প করে সেই দুই বক্সের ওপর দুই পা রেখে দাঁড়াতে হয়।

রাঁচি: গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। বয়স এখন তাঁর ৩৮। ক্রিকেটকে পাকাপাকিভাবে তিনি বিদায় জানাবেন কি না, তা নিয়েও জল্পনার শেষ নেই। তিনি, মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য রয়েছেন খোশমেজাজে। আর কেন তিনি ফিটনেসের দিক থেকে নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত, সেটা ফের একবার প্রমাণ করে দিলেন জোড়া বিশ্বকাপজয়ী জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ফের নেতৃত্ব দেবেন ধোনি। তার আগে ‘বক্স জাম্প’ করে নজর কাড়লেন। ট্রেনাররা বলে থাকেন, বক্স জাম্প একজন ব্যক্তির ফিটনেসের যথার্থ পরিচয় দেয়। কী এই বক্স জাম্প? সামনে প্রায় ৩ ফিট উচ্চতার দুটো বক্স রাখা থাকে। স্পট জাম্প করে সেই দুই বক্সের ওপর দুই পা রেখে দাঁড়াতে হয়। বরাবরই ঈর্ষণীয় ফিটনেসের অধিকারী ধোনি। ব্যাটিং করার সময় দুই উইকেটের মাঝে দৌড়ে ধোনিকে বিশ্বের অন্যতম দ্রুত ক্রিকেটার বলে মনে করা হয়। ফিটনেস বিশেষজ্ঞরা বলেন, পায়ের পেশি শক্তিশালী হওয়াই এর নেপথ্যে প্রধান কারণ। যার প্রমাণ ফের পাওয়া গিয়েছে ধোনির ট্রেনিংয়ের ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে, ধোনি পরপর দুবার বক্স জাম্প করছেন। দেখুন সেই ভিডিও
View this post on Instagram
 

He is 38 years old 💪 . . . . Follow @msdians.fc Follow @msdians.fc Follow @msdians.fc Follow @msdians.fc . . . . #msdhoni #csk #mahi #msd #viratkohli #dhoni #newzealand #rohitsharma #rishabpant #cricket #thala #hardikpandya #zivadhoni #virat #kohli #indiancricket #cricket #indvsnz #nzvsind #ipl #rcb #shahrukhkhan #whistlepodu #bollywood #msdiansfc

A post shared by 🄼🅂🄳🄸🄰🄽🅂.🄵🄲 (@msdians.fc) on

আসন্ন আইপিএলে ফের ধোনিকে স্বমহিমায় দেখার অপেক্ষায় ভক্তরা। আর বুড়ো হাড়ে ভেল্কি দেখাতে প্রস্তুতির খামতি রাখছেন না মাহিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: 'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
Argentina vs England: পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
Argentina vs England: কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?
কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?
CAB News: যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget