এক্সপ্লোর

দেখুন: বিশ্বকাপে অভিষেকেই উজ্জ্বল চাহল, নিলেন চার উইকেট

চাহলের দ্বিতীয় শিকার ডুপ্লেসিস। কুলদীপ যাদব তুলে নেন জেপি ডুমিনিকে। এরপর ডেভিড মিলার ও আন্দিলে ফেহলুকওয়ায়ো দলের ইনিংসের হাল ধরেনষ এবং ষষ্ঠ উইকেটে ৭৫ বলে ৪৬ রান যোগ করেন। ওই জুটি ধীরে ধীরে যখন জমাট বাঁধছে তখন ফের আঘাত হানেন চাহল। মিলারকে আউট করেন তিনি।

সাউদাম্পটন: বিশ্বকাপে অভিষেক ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স যজুবেন্দ্র চাহল। সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন ভারতের এই স্পিনার। প্রোটিয়া মিডল অর্ডারকে গুঁড়িয়ে দিল তাঁর ঘূর্ণি। প্রথমে জসপ্রিত বুমরাহর দুরন্ত ফাস্ট বোলিং এবং মাঝের ওভারগুলিতে চাহলের চার উইকেটর স্পেল দক্ষিণ আফ্রিকার স্কোর ৯ উইকেটে ২২৭ রানে বেঁধে রাখে। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ধৈর্য্যশীল ইনিংসে ভর করে ভারত ছয় উইকেটে ম্যাচ জিতে নেয়। গতকাল বুধবার এবারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তাদের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ছয় ওভারের মধ্যে বুমরাহর দাপটে দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর রাসি ভ্যান ডের ডুসেন এবং অধিনায়ক ফাফ ডুপ্লেসিসের জুটি দলের রান ৫০ পার করে। এরপর বুমরাহর হাত থেকে বোলিং আক্রমণের ভার নেন চাহল। আর বল করতে এসেই ডুপ্লেসিস-ডুসেনের তৃতীয় উইকেট জুটি ভাঙেন তিনি। রিভার্স সুইপ খেলতে গিয়ে বল মিস করেন ডুসেন। স্পিন করে বল স্ট্যাম্পে গিয়ে লাগে। চাহলের দ্বিতীয় শিকার ডুপ্লেসিস। কুলদীপ যাদব তুলে নেন জেপি ডুমিনিকে। এরপর ডেভিড মিলার ও আন্দিলে ফেহলুকওয়ায়ো দলের ইনিংসের হাল ধরেনষ এবং ষষ্ঠ উইকেটে ৭৫ বলে ৪৬ রান যোগ করেন। ওই জুটি ধীরে ধীরে যখন জমাট বাঁধছে তখন ফের আঘাত হানেন চাহল। মিলারকে আউট করেন তিনি। ৪০ তম ওভারে চাহলের শিকার হন ফেহলুকওয়ায়ো। ৫১ রানে চার উইকেট নেন চাহল। বিশ্বকাপে অভিষেকে কোনও ভারতীয় বোলারের এটি দ্বিতীয় সেরা পারফরম্যান্স। ১৯৯৯-এর বিশ্বকাপে ব্রিস্টলে কেনিয়ার বিরুদ্ধে দেবাশীষ মহান্তি ৫৬ রানে চার উইকেট নিয়েছিলেন। চাহল মহান্তির সেই কৃতিত্বকে ছাপিয়ে গেলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?
Suryakumar Yadav: নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
Esha Singh: অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget