এক্সপ্লোর

IND vs AFG: আফগানিস্তানের সঙ্গে ড্র, এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডে সুনীলরা

আফগানিস্তানের সঙ্গে এগিয়ে গিয়েও ড্র করল ভারত।

দোহা: আফগানিস্তানের সঙ্গে এগিয়ে গিয়েও ড্র করল ভারত। ১-১ ব্যবধানে শেষ হল ম্যাচ। এই ম্যাচ ড্র করায় গ্রুপে তৃতীয় স্থান নিশ্চিত করে ফেলল ভারত। সেই সঙ্গে এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সুনীল ছেত্রীরা।

গ্রুপে তৃতীয় স্থানে থেকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডের জায়গা করে নেওয়াই এই ম্যাচে মাঠে নামার আগে লক্ষ্য ছিল ভারতের। সেই লক্ষ্যে সফল সুনীলরা। ড্র করে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে। আফগানিস্তানের ৮ ম্যাচে হল ৬ পয়েন্ট। গ্রুপে তারা চতুর্থ।

বাংলাদেশ ম্যাচের প্রথম একাদশে জোড়া বদল করে দল নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের কোচ ইগর স্তিমাচ। কাতারের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন রাহুল ভেকে। কার্ড সমস্যার জন্যই তিনি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। অফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে ফিরলেন তিনি। প্রথম একাদশে ফেরেন আশিক কুরুনিয়ান।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল ভারত। ১০ মিনিটের মাথায় গ্লেন মার্টিন্সের কাছ থেকে বল ধরে আফগানিস্তানের গোল লক্ষ্য করে শট নেন সুনীল। বাঁচান আফগান গোলকিপার। ১৬ মিনিটের মাথায় ভারতের কোচ স্তিমাচকে হলুদ কার্ড দেখান রেফারি। ৩০ মিনিটের মাথায় আফগান অধিনায়ক ফারশাদ চোট পেয়ে মাঠ ছাড়েন। মাঠে নামেন নাজিম। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে আফগান গোলকিপার আজিজির আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে যায় ভারত। অবশ্য সাত মিনিট পরেই ম্যাচে সমতায় ফেরে তারা। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই গোল করেন হোসেন জামানি। ৮২ মিনিটে তাঁর গোলেই ১-১ করে আফগানিস্তান।

ভারত কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে ১-২ গোলে পরাজিত হয়েছিল ওমানের কাছে। দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছিল কাতারের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচে ১-১ গোলে ড্র করে আফগানিস্তানের বিরুদ্ধে। পঞ্চম ম্যাচে ০-১ গোলে হারে ওমানের কাছে। ষষ্ঠ ম্যাচে কাতারের কাছে হারে ০-১ গোলে। সপ্তম ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে পরাজিত করে। ৭টি ম্যাচে সুনীলদের ১টি জয়, ৩টি ড্র ও ৩টি ম্যাচে পরাজয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মহিলা কুস্তিগীরদের দায়ের করা যৌন হেনস্থার মামলায় রায় দিল আদালত, কী হল বিজেপি নেতা ব্রিজভূষণের ?
মহিলা কুস্তিগীরদের দায়ের করা যৌন হেনস্থার মামলায় রায় দিল আদালত, কী হল বিজেপি নেতা ব্রিজভূষণের ?
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget