এক্সপ্লোর

ন’য়ের দশকে পাকিস্তান ভাল দল ছিল, এখন এগিয়ে ভারত, স্বীকার করছেন সরফরাজ

ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পরেও পাকিস্তানের অধিনায়কের দাবি, তাঁর দলের সব খেলোয়াড়ই সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করেছেন।

ম্যাঞ্চেস্টার: দু’দশক আগে পাকিস্তান ভাল দল থাকলেও, এখন ভারতই এগিয়ে। গতকালের ম্যাচে হারের পর এ কথা স্বীকার করলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। খেলা শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা চাপ সামাল দিতে পারছি না। এই ধরনের ম্যাচে যে দল ভালভাবে চাপ সামাল দিতে পারে, তারাই জেতে। ন’য়ের দশকে পাকিস্তান দলের দাপট ছিল, কিন্তু এখন ভারতই এগিয়ে। সেই কারণেই ভারত জিতছে।’ গতকাল খেলা শুরু হওয়ার আগে ট্যুইট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান টসে জিতে প্রথমে ব্যাটিং করার পরামর্শ দেন। কিন্তু সে কথা শোনেননি সরফরাজ। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোটা দল তিন বিভাগেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছে না। বিরাট কোহলিও জানিয়েছে, ও টসে জিতলে প্রথমে ফিল্ডিং করত। আমরা দু’দিন ধরে পিচ দেখিনি। পিচে সামান্য আর্দ্রতা ছিল। সেই কারণেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিই। আমরা টসে জিতলেও, তার সুযোগ নিতে পারিনি।’ ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পরেও পাকিস্তানের অধিনায়কের দাবি, তাঁর দলের সব খেলোয়াড়ই সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করেছেন। দুই সিনিয়র ক্রিকেটার মহম্মদ হাফিজ ও শোয়েব মালিকের সঙ্গেও তাঁর কোনও সমস্যা হয়নি বলে দাবি করেছেন সরফরাজ। তিনি আরও বলেছেন, বাকি চারটি ম্যাচ জিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget