এক্সপ্লোর

IND vs WI: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, ফিরলেন হেটমায়ার

India vs West Indies: আগামী ২৭ জুলাই থেকে যা শুরু হওয়ার কথা। ওসানে থমাসকেও দলে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে সিনিয়র প্লেয়ার নিকোলাস পুরান ও জেসন হোল্ডারকে যদিও দলে রাখা হয়নি।

বার্বাডোজ: টেস্ট সিরিজে হারতে হয়েছে। এবার ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। দলে ফিরলেন বাঁহাতি তারকা মিডল অর্ডার ব্যাটার শিমরন হেটমায়ার। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৭ জুলাই থেকে যা শুরু হওয়ার কথা। ওসানে থমাসকেও দলে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে সিনিয়র প্লেয়ার নিকোলাস পুরান ও জেসন হোল্ডারকে যদিও দলে রাখা হয়নি।

ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাকে সুযোগ পেয়েছেন জেইডেন সিলস, ইয়ান্নিক কারিয়া, গুদাকেশ মোতিই। শাই হোপের নেতৃত্বে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ শিবির। অলরাউন্ডার রভমন পাওয়েল সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন। অলরাউন্ডার কিমো পল চোটের জন্য এই সিরিজে খেলছেন না।

আসন্ন ওয়ান ডে সিরিজ ভারতের জন্য বিশ্বকাপের প্রস্তুতি হতে পারে। দেশের মাটিতে চলতি বছরের শেষের দিকে বিশ্বকাপ খেলতে নামবে নামবে ভারতীয় দল। যদিও ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলার যোগ্যতা হারিয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ভারত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ভারত? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হয়ে ভারতের ২০১৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পথচলা। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিলেও দ্বিতীয় টেস্টে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বৃষ্টির জন্য শেষ দিনের খেলাই সম্ভব হয়নি। মঙ্গলবার নতুন যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ভারতের ঝুলিতে রয়েছে এখন ১৬ পয়েন্ট। তাঁদের জয়ের শতাংশের হার ৬৬.৬৭। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জয় ছিনিয়ে নেওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল। 

অন্যদিকে পাকিস্তান গল টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা গল টেস্টে। তাঁদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত ১টি ম্যাচই খেলেছে পাক শিবির। আর তাতেই জয়। শতাংশের হার ১০০। ফলে বাবর আজমের দল শীর্ষে উঠে এসেছে। অ্যাশেজ ড্র করার পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে। ভারতের বিরুদ্ধে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ রয়েছে পঞ্চম স্থানে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পরবর্তী ম্যাচ হয়ত ডিসেম্বরে। তারা তখন দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে খেলতে নামবে ২ দল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget