এক্সপ্লোর

India vs West Indies: ভারত বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, নেই হেটমায়ের

India vs West Indies: ফিটনেস ইস্যুর জন্যই সুযোগ পাননি বাঁহাতি ব্যাটার। ইংল্য়ান্ডকে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হারিয়েই ভারতের মাটিতে সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল।

বার্বাডোজ: ৩ ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে উড়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। ১৬ সদস্য়ের স্কোয়াডে জায়গা মেলেনি তারকা বিগ হিটার শিমরন হেটমায়েরের। ফিটনেস ইস্যুর জন্যই সুযোগ পাননি বাঁহাতি ব্যাটার। ইংল্য়ান্ডকে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হারিয়েই ভারতের মাটিতে সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। অধিনায়ক নির্বাচিত হয়েছেন প্রত্যাশিতভাবে কায়রন পোলার্ড। অন্যদিকে সহ অধিনায়ক হয়েছেন নিকোলাস পুরান।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ''সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বার্বাডোজে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেই সিরিজের ছেলেদেরই ধরে রাখা হয়েছে তাই ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য।'' উল্লেখ্য, আগামী মাসের ১৬, ১৮ ও ২০ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলবে ২ দল। তার আগে অবশ্য তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলা হবে আমদাবাদে।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরাণ (সহ অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, কাইল মেয়ার্স, হেডেন ওয়ালশ জুনিয়র।


চার বলে ৪ উইকেট তুলে রেকর্ড গড়লেন ক্য়ারিবিয়ান তারকা অলরাউন্ডার। সিরিজের পঞ্চম ম্য়াচে ইংল্যান্ডের শেষ ওভারে হ্য়াটট্রিক সহ ৪ বল ৪ উইকেট তুলে নেন তিনি। শুধু তাইই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। 

চতুর্থ ম্যাচের ১৮তম ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে মঈন আলি হোল্ডারকে চারটি ছক্কা মেরেছিলেন। সেই ওভারে ২৮ রান তুলে নিয়েছিলেন মঈন। এমনকী ম্যাচও ইংল্যান্ড জিতে যায় ৩৪ রানে। কিন্তু তার ঠিক পাল্টা এদিন ৪ উইকেটও তুলে নিলেন হোল্ডার। ইংল্যান্ডের আদিল রশিদের উইকেট নিয়ে শুরু করেছিলেন। শেষ ওভারে হ্যাটট্রিক-সহ পরপর চার বলে চারটি উইকেট তুলে নেন হোল্ডার। ২০তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ক্রিস জর্ডন, স্যাম বিলিংস ও আদিল রশিদের উইকেট নিয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন হোল্ডার। ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার এখনো হোল্ডারই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Dravid: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
FIFA World Cup: কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget